ঝিকরগাছায় কাদামাটি সাহিত্য ও লোকজ সংস্কৃতি উৎসব উদযাপিত হয়েছে।২৮ নভেম্বর বিকাল ৩টায় ঝিকরগাছা ঐতিহ্যবাহী সাহিত্য পরিষদের আয়োজনে মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদের অববাহিকায় কাটাখালের বটবৃক্ষের উন্মুক্ত মঞ্চে কাদামাটি সাহিত্য ও লোকজ সাংস্কৃতিক উৎসব উদযাপিত হয়।
কবি ড. শাহনাজ পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক যশোর বার্তা’র সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দীন, ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী নুর মোহাম্মদ, পুলিশ বিশেষ শাখার পরিদর্শক প্রভাষ মল্লিক, কবি ও লেখক অধ্যাপক তোজাম্মেল হক,
লেখক ও কবি কাসেদুজ্জামান সেলিম, লেখক ও গবেষক সিরাজুল ইসলাম, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ঝিকরগাছা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী ও আশরাফ ওয়েলফেয়ার সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক আশরাফ হোসেন স্বপন।
এ উৎসবে বিভিন্ন ক্যাটাগরিতে গুণীজনদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। ক্রেস্ট ও সম্মাননা পত্র তুলে দেন অনুষ্ঠানের আয়োজক ঝিকরগাছা সাহিত্য পরিষদের সভাপতি কবিও লালন গবেষক সাইফুদ্দিন সাইফুল।
কবিতায় সিদ্দিকা লাকী,
শাস্ত্রীয় সংগীতে ওস্তাদ আমিনুল ইসলাম বাবু, সাংবাদিকতায় আতাউর রহমান জসি, নাট্যকলায় লেখক কাসেদুজ্জামান সেলিম ,আবৃতি ও বিতর্কে তাবাসসুম লামিয়াকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছার সাংস্কৃতিক মনা সাহিত্য প্রেমিক ব্যক্তিবর্গ ,সাংবাদিকবৃন্দ ,সুধীজন গুণীজন ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী বৃন্দ।
অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক লোকজ সংগীতের আয়োজন করা হয়।অনুষ্ঠানটি সার্বিকভাবে সঞ্চালনা করেন কাদামাটি সাহিত্য পরিষদ এর সভাপতি লালন গবেষক কবি সাইফুদ্দিন সাইফুল।

Leave a Reply