1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে তরিকুল ইসলাম স্মৃতি আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওয়াপাড়া

  • শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

যশোরে তরিকুল ইসলাম স্মৃতি আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওয়াপাড়া

যশোর অফিস :

যশোর শামস্-উল হুদা স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে জয় পেয়েছে নওয়াপাড়া ইউনিয়ন। তারা ৩-০ গোলে হারিয়েছে চুড়ামনকাটি ইউনিয়নকে। এ জয়ের ফলে তারা পেয়ে গেছে ফাইনাল ম্যাচ খেলার টিকিট। রোববার তারা শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে উপশহর ইউনিয়নের বিপক্ষে।

এদিনের ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নওপাড়া ইউনিয়নের সুমন। ম্যাচে জোড়া গোল করেছেন সুমন। অপর গোলটি করেন বাপ্পি ম্যাচের শুরুতে দু’টি দল আক্রমন ও পাল্টা আক্রমনের মধ্যে দিয়েই গতিময় ফুটবল উপহার দেন।

তবে গোল করার মত সুবিধা করতে পারছিলো না কোন দলই। রক্ষণভাগে এসেই যেন খেই হারানোর মত অবস্থা। তবে চুড়ামনকাটির রক্ষণভাগ ছিলো কিছুটা এলোমেলো।

এছাড়া অহেতুক গোল পোষ্ট ছেড়ে বেরিয়ে আসতে দেখা গেছে গোলরক্ষক ইমরান হোসেনকে। যার খেসারতও দিতে হযেছে। ১৬ মিনিটে কর্নার পায় নওয়াপাড়া। বাপ্পির নেওয়া শট ঠাই নেয় চুড়ামনকাটির ডিবক্সের মধ্যে। এ সময় চুড়ামনকাটির গোলরক্ষক বার ছেড়ে বেরিয়ে আসলে গোলমুখ অরক্ষিত হয়ে যায়।

আর সেই সুযোগটি অত্যান্ত ঠান্ডা মাথায় কাজে লাগান সুমনি। তিনি যে হেড নেন তা গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে জড়িয়ে যায় জালে।

আর এই এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় নওয়াপাড়ার খেলোয়াড়রা। বিরতি থেকে ফিরে আক্রমনের গতি বাড়ায় নওয়াপাড়া। এই অর্ধের প্রথম পাঁচ মিনিটে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে। কিন্তু বল জালে জড়াতে পারেনি আক্রমনভাগের খেলোয়াড়রা।

৪৫ মিনিটে চুড়ামনকাটির ডিবক্সের ডান পাশের একটু ভিতর থেকে সুমনের নেওয়া জোরালো শট ক্রসবারে লেগে জালে জড়িয়ে যায়। ফলে নওয়াপাড়া ২-০ গোলে এগিয়ে যায। ৫১ মিনিটে গোল ব্যবধান বাড়িয়ে নেয় নওয়াপাড়া। সুমনের অবদান থেকে গোলটি করেন বাপ্পি।

ম্যাচের বাকি সময়ে আর কোন গোল না হওয়ায় ৩-০ গোলের জয় নিয়ে ফাইনালে পা রাখে নওয়াপাড়া ইউনিয়ন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews