যশোর হৈবতপুর ইউনিয়নের সমষপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তিকে মারপিট করার অভিযোগ উঠেছে। মারপিটে আহত আমির হামজা (৬৬), আহত আমির চুড়ামনকাটি গ্রামের মৃত মহাতাব উদ্দিন বিশ্বাসের ছেলে।
ঘটনাটি ঘটে শুক্রবার সকালের দিকে। মেয়ের বাড়িতে বেড়াতে গেলে এলাকার ইসরাফিল (২০), নাঈম (২৫), তানজিলা (১৮), আব্দুল মমিন (৬৫), সুন্দরী (৫৫) ও শাহানারা (৫০) তাঁকে কাঠের লাঠি দিয়ে পিটিয়ে আহত করে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানান, দুই পক্ষের মধ্যে জমি ও পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সংঘর্ষে গুরুতর আহত আমির হামজাকে সকাল সাড়ে দশটার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply