ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে যেমন বাড়ছে প্রার্থীদের প্রচারণা, তেমনি নির্বাচনী উত্তাপ তুঙ্গে উঠেছে যশোর–৪ (বাঘারপাড়া–অভয়নগর–বসুন্দিয়া) আসনেও। প্রত্যয়ী উন্নয়ন প্রতিশ্রুতি, ব্যস্ত গণসংযোগ এবং প্রতিদিনের পথসভায় জমে উঠেছে পুরো এলাকা। প্রচারণার এমন ব্যস্ততম সময়ে এই আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব ,যিনি দৃষ্টি কাড়ছেন তার ব্যতিক্রমী প্রচারণা কৌশল দিয়ে।
যেখানে অধিকাংশ প্রার্থী লম্বা গাড়িবহর, মাইকিং আর ব্যানার পোস্টারের জোরে মাঠ গরম রাখছেন, সেখানে ইঞ্জিনিয়ার আইয়ূব বেছে নিয়েছেন ভিন্ন পথ,নিজেই মোটরসাইকেল চালিয়ে প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা থেকে গভির রাত পর্যন্ত ঘুরে বেড়াচ্ছেন প্রত্যন্ত গ্রামাঞ্চলে। ছোট বড় গ্রাম, বাজার, হাট, খেয়াঘাট থেকে শুরু করে কাঁচা রাস্তার অবহেলিত পাড়া,কোথাও বাদ দিচ্ছেন না।
ভোটারদের দুয়ারে সরাসরি সংযোগ ,পথে পথে থেমে মানুষের সঙ্গে কথা বলে, খোঁজখবর নিয়ে ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনার এই ধারাকে স্থানীয়রা দেখছেন সহজ-সরল গণসংযোগের বাস্তব উদাহরণ হিসেবে।
দোহাকুলা গ্রামের কৃষক আব্দুল মান্নান বলেন,প্রার্থীদের বড় গাড়িবহর তো সবসময়ই দেখি। কিন্তু কেউ মোটরসাইকেল চালিয়ে কাঁচা রাস্তায় আসে,এটা বিরল ঘটনা। তাকে দেখে মনে হয়, তিনি আমাদের পরিবারেরই একজন।
অভয়নগরের নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন,একদিন দোকানে ছিলাম, দেখি তিনি মোটরসাইকেল থামিয়ে ভেতরে ঢুকলেন। বিনয়ের সঙ্গে আমাদের অবস্থার কথা জানতে চাইলেন। এ ধরনের আচরণ খুব কম প্রার্থীর মধ্যেই দেখা যায়।
স্থানীয় তরুণ শিক্ষার্থী নিশাত ফারিহা জানান,মোটরসাইকেলে দেখে প্রথমে চিনতেই পারিনি। পরে কথা বলে বুঝলাম, আমাদের এলাকার প্রার্থী। তরুণদের সঙ্গে যেভাবে আলোচনা করেছেন, সেটা খুবই স্বতঃস্ফূর্ত।
“মানুষের কথাই শুনতে এসেছি, আইয়ূব প্রচারণার এই পদ্ধতি সম্পর্কে ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব বলেন,
মানুষের কাছে যাওয়া, মানুষের মন জানা এটাই আমার প্রথম কাজ। মোটরসাইকেল আমার কাছে শুধু একটি বাহন নয়, বরং ভোটারদের বাড়ি-বাড়ি পৌঁছানোর সহজ মাধ্যম।
তিনি আরও বলেন,ভোট চাইতে এসেছি ঠিকই, তবে ভোটের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি মানুষের সমস্যার কথা শোনায়। গ্রামবাসীরা আমাকে যে ভালোবাসা দেখাচ্ছেন, সেটা আমাকে আরও অনুপ্রাণিত করছে।
বিশ্লেষকদের মতে কার্যকর কৌশল স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, সাধারণ মানুষের সঙ্গে প্রত্যক্ষ সংযোগ তৈরির ক্ষেত্রে এই ধরনের ‘ডোর-টু-ডোর মোটরসাইকেল প্রচারণা’ প্রভাবশালী ভূমিকা রাখে। বিশেষ করে প্রথমবারের ভোটার ও তরুণ সমাজে এমন প্রচারণা ইতিবাচক ছাপ ফেলে।
তাদের মতে, গাড়িবহরের আনুষ্ঠানিকতা এড়িয়ে একান্তভাবে মানুষের ঘরে গিয়ে কথা বলায় জনগণের কাছে প্রার্থীকে কম আনুষ্ঠানিক, বেশি কাছের মানুষ হিসেবে প্রতীয়মান করে যা প্রতিকূল রাজনৈতিক পরিবেশেও আস্থার জায়গা তৈরি করে।
নির্বাচনী মাঠে নতুন পরিবেশ দিন যত যাচ্ছে, ততই জমে উঠছে যশোর–৪ আসনের নির্বাচনী প্রতিযোগিতা। বিভিন্ন দলের প্রার্থীরা প্রচারণায় সক্রিয় থাকলেও ইতোমধ্যেই স্থানীয়দের আলোচনার প্রধান বিষয় হয়ে উঠেছেন মোটরসাইকেলে ঘুরে বেড়ানো এই প্রার্থী।
এলাকার সাধারণ ভোটাররা বলছেন, প্রার্থীদের জাঁকজমকপূর্ণ প্রচারণার ভিড়ে সরল, মাটির কাছাকাছি এবং সরাসরি যোগাযোগভিত্তিক প্রচারণা ভোটারদের মনে আলাদা জায়গা করে নিচ্ছে।

Leave a Reply