1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

খুলনা-৬ আসনে বিএনপির প্রার্থী নিয়ে বিতর্ক: ‘কাদা খাওয়া এমপি’ তকমা কি এবার বিএনপির ঘাড়ে?

  • শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

খুলনা-৬ আসনে বিএনপির প্রার্থী নিয়ে বিতর্ক: ‘কাদা খাওয়া এমপি’ তকমা কি এবার বিএনপির ঘাড়ে?

যশোর অফিস :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছে বিএনপি। দলীয় অন্তর্কোন্দল কমাতে ও সৎ-যোগ্য নেতৃত্বকে অগ্রাধিকার দিতে তারেক রহমান শুরু থেকেই কড়া বার্তা দিচ্ছেন।

২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণার পর বিভিন্ন এলাকায় বিক্ষোভ,সড়ক অবরোধসহ ক্ষোভ দেখা দেয়। কিছু নেতা বহিষ্কার হলেও অনেকে কেন্দ্রের নির্দেশ মেনে ধৈর্য ধরছেন।

বিরোধপূর্ণ আসনগুলোতে প্রার্থী পুনর্মূল্যায়নে শীর্ষ নেতৃত্ব মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ করছে। বিশ্লেষকরা মনে করছেন প্রতিটি আসনের অতীত ভোটের ফল, স্থানীয় রাজনৈতিক বাস্তবতা ও গ্রহণযোগ্যতা যাচাই না করলে ভুল সিদ্ধান্তে আসন হারানোর ঝুঁকি বাড়বে।

এই প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসন। ২০১৮ সালে আওয়ামী লীগ শেকড়বিচ্ছিন্ন প্রার্থী দিলে ঘূর্ণিঝড় ইয়াসের পর ক্ষুব্ধ জনতা এমপি আক্তারুজ্জামান বাবুকে কাদা ছুড়ে মারেন তিনি পরিচিত হন ‘কাদা খাওয়া এমপি’ হিসেবে। পরে দলটি স্থানীয় প্রার্থী দেয়।

এখন ঠিক একই ধরনের বিতর্কে বিএনপি। প্রাথমিক তালিকায় স্থানীয় নয়, রূপসার এক নেতাকে প্রার্থী করায় পাইকগাছা-কয়রায় ক্ষোভ সৃষ্টি হয়েছে। নিশ্চিত জয়ে আত্মবিশ্বাসী জামায়াতও আরও সক্রিয়। অথচ ঐতিহাসিকভাবে আসনটি বিএনপির ঘাঁটি।

কেন্দ্রীয় দপ্তর সূত্র জানায়, খুলনার ৬ আসনের মধ্যে ৩টিতে পুনর্বিবেচনার আবেদন গেছে;এর মধ্যে সবচেয়ে আলোচিত খুলনা-৬।

স্থানীয় নেতাদের মধ্যে অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম সবচেয়ে এগিয়ে আছেন বলে জানা গেছে। কেন্দ্রীয় টিম ইতোমধ্যে মাঠের তথ্য যাচাই করছে।

এখন প্রশ্ন আওয়ামী লীগের মতো ভুল করে ‘কাদা খাওয়া এমপি’র তকমা কি নিতে যাচ্ছে বিএনপি, নাকি প্রান্তিকের মতামত মেনে উপযুক্ত প্রার্থী দিয়ে আসন উদ্ধার করবে তার উত্তর সময়ই দেবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews