1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কর্মবিরতির ঘোষণা ২৯ নভেম্বর থেকে টিকাদান কার্যক্রমসহ সকল স্বাস্থ্যসেবা বর্জনের ঘোষণা

  • বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

যশোরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কর্মবিরতির ঘোষণা
২৯ নভেম্বর থেকে টিকাদান কার্যক্রমসহ সকল স্বাস্থ্যসেবা বর্জনের ঘোষণা

যশোর অফিস :

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে কর্মরত স্বাস্থ্য সহকারীরা আগামী ২৯ নভেম্বর থেকে কর্মবিরতি পালন করতে যাচ্ছে। শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইপিআইসহ সব ধরনের টিকাদান ও স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করবে বলে জানিয়েছে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, যশোর জেলা শাখা।

সংগঠনের সভাপতি মহিদুল ইসলাম সবুজের নেতৃত্বে স্বাস্থ্য সহকারীরা তাদের দীর্ঘদিনের ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য এ কর্মসূচি ঘোষণা করেছে। ঘোষিত ৬ দফা দাবির মধ্যে রয়েছে, নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক/সমমান যোগ্যতা নির্ধারণ ও ১৪তম গ্রেড প্রদান।

ইন-সার্ভিস ডিপ্লোমাধারীদের ১১তম গ্রেডে উন্নীতকরণ ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদান। পদোন্নতিতে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা।পুরোনো নিয়োগবিধি অনুযায়ী নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের প্রশিক্ষণবিহীন স্নাতক পাস স্কেলে অন্তর্ভুক্ত করা।

বেতনস্কেল উন্নয়ন পুনঃনির্ধারণের আগে প্রাপ্ত টাইম স্কেল ও উচ্চতর স্কেল নতুন স্কেলের সাথে সমন্বয় করা।ইন-সার্ভিস ডিপ্লোমা (এসআইটি) সম্পন্নকারী স্বাস্থ্যকর্মীদের ডিপ্লোমাধারীদের সমমান মর্যাদা প্রদান।

এ বিষয়ে সংগঠনের নেতারা জানান,এর আগে দাবিগুলো বাস্তবায়নে তারা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। পরবর্তীতে গত ৬ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করেন।

কিন্তু আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় পুনরায় কর্মবিরতিতে যেতে বাধ্য হচ্ছেন বলেও নেতারা অভিযোগ করেন।
স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির কারণে যশোরে টিকাদানসহ গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews