1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে জলাশয় লিজ নিয়ে বিরোধ মাছ ব্যবসায়ীকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ

  • বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

যশোরে জলাশয় লিজ নিয়ে বিরোধ
মাছ ব্যবসায়ীকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ

যশোর অফিস :

যশোর সদর উপজেলার চাঁচড়া রায়পাড়ায় জলাশয় লিজকে কেন্দ্র করে মাছ ব্যবসায়ী সাগর মাহমুদ রিয়াজ প্রতারণা, চুরি, মারধর ও হত্যার হুমকির অভিযোগ করেছেন।

তিনি জানান, ২০২২ সালের ২৬ জানুয়ারি নরেন্দ্রপুর এলাকার ফসিয়ার রহমান দফাদারের কাছ থেকে ২৩ বিঘা জলাশয় লিজ নিলেও চুক্তি অনুযায়ী তিনি মাত্র ১৮ বিঘা ভোগদখল পান।

স্থানীয় সার্ভেয়ারের মাপজোকে দেখা যায়, ৭৩২ শতকের বদলে ৫৯৭ শতক জমি তার দখলে রয়েছে। অতিরিক্ত জলাকার বাবদ তিনি সাড়ে ৩ লাখ টাকার বেশি পরিশোধ করেছেন।

এ বিষয়ে নোটিশ দিলেও ফসিয়ার দফাদার, মহিবুল ইসলাম ও ইকবাল হোসেন তাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছে।

গত ১ নভেম্বর ফোনে প্রাণনাশের হুমকি এবং ২ নভেম্বর তার ম্যানেজার আমিরুল ইসলামকে একই ধরনের হুমকি দেওয়া হয়। এরপর ২ নভেম্বর তিনি কোতোয়ালি থানায় জিডি করেন (নং–১৫২)।

অভিযোগে বলা হয়েছে, ২৬ নভেম্বর দুপুরে মৎস্য খামারে গেলে ফসিয়ার দফাদার ও তার সহযোগীরা সাগর মাহমুদকে হেলমেট দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারধর করে আহত করেন।

পরে তাকে তাড়িয়ে দিয়ে ‘ফিরে আসলে জীবননাশের’ হুমকি দেওয়া হয়। তার দাবি, লিজকৃত জলাশয় থেকে ইতোমধ্যে ৫–৬ লাখ টাকার মাছও চুরি করা হয়েছে।

আহত সাগর মাহমুদ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews