প্রবীণ আইনজীবী, যশোর আদালতের সাবেক পিপি এবং কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টুর স্মরণে কেশবপুর প্রেসক্লাবে আয়োজিত হয় শোকসভা ও দোয়া মাহফিল।
বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা সমবেত হন।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আশরাফ-উজ জামান খান। প্রধান অতিথি ছিলেন মরহুমের সহধর্মিণী ও সাবেক অতিরিক্ত সচিব রোকসানা হাসিন।
পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ।
শোকসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী, অ্যাডভোকেট আব্দুল মজিদ, অ্যাডভোকেট অজিয়ার রহমান, আজিজুল ইসলাম মন্টু, পঙ্কজ দাস এবং মরহুমের ছোট ভাই উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুজ্জামান মাসুদ।
এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাব সহসভাপতি আব্দুল হাই সিদ্দিকী, সাবেক সহসভাপতি মোতাহার হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, ক্রীড়া সম্পাদক মাসুম বিল্লাহ, সদস্য দীলিপ মোদক প্রমুখ।
দোয়া পরিচালনা করেন সহসভাপতি মোল্ল্যা আব্দুস সাত্তার। উল্লেখ্য, অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু ভারতের দিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে ইন্তেকাল করেন। তিনি প্রয়াত মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের আপন ভাগনে।
মঙ্গলবার কেশবপুর পাবলিক ময়দানে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের মৃত্যুতে কেশবপুরের রাজনৈতিক অঙ্গন, আইনজীবী সমাজ ও সাধারণ মানুষের মাঝে নেমে আসে গভীর শোকের ছায়া।

Leave a Reply