যশোরে ৬ষ্ঠ শ্রেনীর এক শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। ধর্ষনের ঘটনায় ওই শিক্ষার্থীর পিতা ১১ ডিসেম্বর রাতে মামলা করেন। মামলার আসামিরা হলো, গোপালগঞ্জ জেলার সদর উপজেলার তেলিগাতী কাঠি গ্রামের জামাল শেখের ছেলে জুয়েল। ধর্ষনের পর জুয়েল পালিয়েছে।
বাদী মামলায় উল্লেখ করেন, তার মেয়ে যশোর শহরের একটি সরকারি বালিকা বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনীতে লেখাপড়া করে। আসামি জুয়েল বাদীর স্ত্রীর আপন ভাই। জুয়েল বিগত ২২ বছর যাবত বিদেশে ছিলো। দুই মাস আগে সে বিদেশ থেকে বাড়ি আসে। আসামি বাদির আত্মীয় হওয়ায় ১ নভেম্বর বেড়াতে আসে।
৩ নভেম্বর বিকেল ৫ টায় জুয়েল বাদির মেয়েকে যশোর শহরের বকচর হুশতলা গ্রামের মৃত মোশারফ হোসেনের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে নিয়ে যায়। ওই রাতে তিনি মেয়েকে আনতে যায়। না পেয়ে খোঁজাখুজির এক পর্যায় জানতে পারেন তার মেয়েকে ধর্ষন করেছে জুয়েল। এ ঘটনায় তিনি কোতোয়ালি থানায় মামলা করেন।সংগ্রহ

Leave a Reply