1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কানাডার ভুয়া ভিসায় প্রতারণার শিকার ঝিকরগাছার দুই যুবক

  • বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

কানাডার ভুয়া ভিসায় প্রতারণার শিকার ঝিকরগাছার দুই যুবক

শহিদ জয়, যশোর অফিস :

ভালো চাকরির লোভ দেখিয়ে কানাডার ভুয়া ভিসা দিয়ে ৩৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারণা চক্র এঅভিযোগে ঝিকরগাছার দুই যুবক থানায় লিখিত অভিযোগ করেছেন। জমি-জমা বিক্রি ও বন্ধক রেখে টাকা জোগাড় করা এই দুই পরিবার এখন নিঃস্ব হয়ে বিচারের আশায় ঘুরছেন।

ঝিকরগাছা উপজেলার কালিয়ানী গ্রামের আবু সায়েমের ছেলে আলসাবা রাতুল এবং হাবিবুর রহমানের ছেলে শাকিল হোসেন জানান,

একই গ্রামের নাসির উদ্দিন আলতাফ ও তার স্ত্রী শাহানাজ বেগম বিদেশে পাঠানোর নাম করে তাদের কাছ থেকে ব্যাংক হিসাব ও নগদে ৩৮ লাখ টাকা নেন।

ঢাকায় ভুয়া নামে একটি ট্রাভেল এজেন্সি খুলে এই দম্পতি দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছেন বলেও অভিযোগ।

রাতুল বলেন,২০২৪ সালের মার্চে দালাল নাসির উদ্দিন প্রথমে তাদের নেপালে নিয়ে যান। সেখানে বানানো ‘এম্বাসি অফিসে’ইন্টারভিউসহ কাগজপত্র জমা নেওয়া হয়।

দ্বিতীয়বার নেপালে নিয়ে গিয়ে দুই মাস হোটেলে আটকে রেখে বাড়িতে ফোন করিয়ে অতিরিক্ত টাকা আদায় করা হয়।

পরে পাসপোর্ট হাতে দিলেও দেশে ফিরে অনলাইনে যাচাই করে জানা যায় ভিসাটি ভুয়া। এদিকে টাকা নেওয়ার পরপরই নাসির কুয়েতে পালিয়ে যান।

রাতুলের বাবা আবু সায়েম বলেন, ছেলেকে কানাডায় পাঠানোর আশায় জমিবন্ধক ও সুদে ১৯ লাখ টাকা দেন। সুদের টাকা দিতে দিতে আজ আমি পথে ফকির,বলেন তিনি।

অন্য ভুক্তভোগী শাকিলের বাবা জানান,দালাল নাসির তার আপন ফুফাতো ভাই। ছেলে নেই, তোমার ছেলে মানেই আমার ছেলে’এমন কথায় বিশ্বাস করে দোকান,

গরু-ছাগল, জমি সব বিক্রি করে সাত দফায় ১৯ লাখ টাকা দেন তিনি। আমার আপনজন আমাকে পথে বসিয়েছে,বলেন তিনি।

অভিযুক্ত নাসির উদ্দিন আলতাফ দাবি করেছেন, ভিসা ভুয়া নয়; ভুক্তভোগীরা  গ্রামের মূর্খ মানুষ তাই বুঝতে পারেন না। তবে তিনি কত টাকা নিয়েছেন,তা নিশ্চিত করে বলতে পারেননি।

ঝিকরগাছা থানার ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছেন এবং তদন্ত চলছে। তিনি বলেন,“গ্রামের সহজ-সরল মানুষকে টার্গেট করে মানবপাচারচক্র কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews