যশোরে কোরবান আলীর (২৮) নামে এক যুবক গণপিটুনির শিকার হয়েছে। পুলিশ তার কাছ থেকে একটি অস্ত্র এবং এক রাউন্ড গুলি উদ্ধার করেছে।
কোরবান আলী শহরতলীর শেখহাটি এলাকার বাবুর বাড়ির ভাড়াটিয়া মুজিবর রহমানের ছেলে।ঘটনাটি ঘটেছে বুধবার (২৬ নভেম্বর) রাত পৌনে নয়টার দিকে শহরের খালধার রোডের আমিনিয়া আলিয়া মাদ্রাসার মধ্যে।
কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, রাত নয়টার দিকে থেকে সংবাদ পাওয়া যায় যে স্থানীয় লোকজন অস্ত্রসহ এক যুবককে আটক করে গণপিটুনি দিয়েছে।
পুলিশ সেখানে গিয়ে অস্ত্র ও গুলি সহ কোরবান আলীকে আটক করে এবং যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।কোতোয়ালি থানার এসআই মোফাজ্জল হোসেন জানিয়েছেন,
সংবাদ পেয়ে তিনি সেখানে যান এবং কোরবান কে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জুবায়ের আহমেদ বলেছেন, কোরবান আলীর দুই পায়ে প্রচন্ড আঘাত লেগেছে। তার বামপা ভেঙে যেতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।
কোরবান আলী জানিয়েছেন, তিনি ভাংড়ি মালের ব্যবসা করেন। শেখহাটি হাইকোর্ট মোড়ে তার একটি দোকান আছে। তার পাশের দোকানদার তুহিনের সাথে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
তুহিনের সহযোগী রিয়াদ তাকে ডেকে আমিনিয়া আলিয়া মাদ্রাসার ভেতরে নিয়ে যায়। মাদ্রাসার গেট দিয়ে ঢুকতেই ৮/১০ জন তার ওপর চড়াও হয়।
বাসের লাঠি লোহার রড দিয়ে তাকে বেধড়ক মারপিট করে। অস্ত্র-গুলি কোথা থেকে এলো তা তিনি জানেন না।তার বিরুদ্ধে কোন মামলা আছে কি-
না জানতে চাইলে কোরবান আলী জানিয়েছেন, মাদক আইনে তার বিরুদ্ধে একটি মামলা আছে। বর্তমানে তিনি ওই মামলায় জামিনে আছেন।

Leave a Reply