1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যবিপ্রবির সংঘর্ষের ঘটনায় সেই মোবাইল দোকানি আটক

  • বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

যবিপ্রবির সংঘর্ষের ঘটনায় সেই মোবাইল দোকানি আটক

যশোর অফিস :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় মোবাইল দোকানি মোনায়েম হোসেনকে আটক করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার দিবাগত রাতে নিজ এলাকা ছাতিয়ানতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। মোনায়েমকে একমাত্র আসামি করে মামলাটি করেছেন যবিপ্রবির প্রফেসর ড. ওমর ফারুক।

মামলায় উল্লেখ করা হয়েছে, যবিপ্রবির ২০২৪–২০২৫ সেশনের ছাত্রী সাজিদা ইসলাম, মীম আক্তার, জাকিয়া সুলতানা, নুসরাত জাহান, ছন্দা ইসলাম ও ছাবেকুন নাহার মুন গত ২৪ নভেম্বর রাত আটটার দিকে আমবটতলায় ‘মোনায়েম টেলিকম’ দোকানে যান একটি ইলেকট্রনিক ডিভাইস মেরামতের কাজে। তখন দোকানে ভিড় থাকায় একপর্যায় শিক্ষার্থীরা নিজেরাই ডিভাইসটি খুলতে থাকেন।

এ সময় এক ছাত্রীর হাত কেটে যায়। সেই মুহূর্তে মোনায়েম অসৎ উদ্দেশ্যে তার হাতে স্পর্শ করেন এবং ওষুধ লাগানোর অজুহাত দেন। বিব্রত হয়ে ওই শিক্ষার্থী হাত সরিয়ে নেন এবং সবাই দ্রুত দোকান থেকে বের হয়ে আসেন।

বের হওয়ার সময় মোনায়েম অশ্লীল কথাবার্তা বলেন। পরে শিক্ষার্থীরা বিষয়টি তাদের বন্ধুদের জানান। পরের দিন বন্ধুরা দোকানে গেলে মোনায়েম তাদের হুমকি ধমকি দিয়ে পালিয়ে যান।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বের হয়ে মহাসড়কে অবস্থান নেন। অন্যদিকে, গ্রামবাসীরা মাইকিং করে স্থানীয়দের একত্রিত করেন।

পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হন। এক পর্যায়ে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মামলায় উল্লেখ করা হয়েছে বুধবার দুপুর ২টার দিকে চুড়ামনকাটি বাজার থেকে মোনায়েমকে আটক করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews