1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কেশবপুরে হাজারো মানুষের ভালোবাসায় শেষ বিদায় অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু

  • মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

কেশবপুরে হাজারো মানুষের ভালোবাসায় শেষ বিদায় অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু

মোঃ জাকির হোসেন, কেশবপুর প্রতিনিধি :

কেশবপুরে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চির বিদায় নিলেন কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু (৬৮)। সোমবার দুপুরে জোহরের নামাজ বাদ পাবলিক ময়দান মাঠে জানাজা নামাজ এর
আগে শেষ শ্রদ্ধা প্রদান করেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নারর্গিস বেগম এর শ্রদ্ধা জানান কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির, কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির, অঙ্গ সংগঠন, ৬ নম্বর সদর ইউনিয়ন পরিষদ, জেলা আইনজীবী সমিত, পরিষদ পূজা উদযাপন পরিষদ, পূজা ফ্রন্ট, কেশবপুর প্রেসক্লাব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, বন্ধু মহল, উদিচি শিল্পগোষ্ঠী, নয়ন ফার্মেসী।

তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় বিএনপি সহধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু,যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবারুল হক সাবু, কেন্দ্রীয় বিএনপির সাবেক সভাপতি ও নির্বাহী কমিটির সদস্য, ধানের শীষের প্রার্থী কাজী রওণকুল ইসলাম শ্রাবণ, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, কেশবপুর উপজেলা জামাতে ইসলামী এর আমির অধ্যাপক মুক্তার আলী, সাবেক নগর বিএনপির সভাপতি পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম,

যশোর জেলা আইন জীবি সমিতির নেতা অ্যাডভোকেট আব্দুল গফুর, মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, কেশবপুর পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, কেশবপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মশিউর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলা, অ্যাডভোকেট অজিয়ার রহমান, পরিবারের পক্ষ থেকে কথা বলেন মাসুদুজ্জামান মাসুদ।

জানাজা নামাজে ইমামতি করেন মুফতি ফজলুল করিম কাসেমী। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও যশোর-১আসনের ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ, জেলা বিএনপির নেতা গোলাম রেজা দুলু, মিজানুর রহমান খান, মনির আহমেদ সিদ্দিকী বাচ্চু সহ শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিবিদসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বালিয়াডাঙ্গা গ্রামে পারিবারিক কবর স্থানে দাফন দেওয়া হয়। উল্লেখ্য,ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসা নিতে গেছে তার ফুসফুস ক্যান্সার ধরা পড়ে । কিছুদিন পরেই তিনি চিকিৎসার জন্য ভারতে যান। ভারতের দিল্লির মালাঠা রাজ্যের মেডান্তা হাসপাতালে লাইফ সাপোর্ট এ থাকা অবস্থায় শনিবার ১১টা ৪০মিনিটে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তাঁর এ মৃত্যুতে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews