1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে যাত্রীবাহী বাস তল্লাশি করে ৪২ বোতল বিদেশি মদসহ যুবক আটক

  • মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

যশোরে যাত্রীবাহী বাস তল্লাশি করে
৪২ বোতল বিদেশি মদসহ যুবক আটক

যশোর অফিস :

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যরা এবার যাত্রীবাহী বাস তল্লাশি করে আড়াই লাখ টাকা মূল্যের ৪২ বোতল বিদেশী মদ জব্দ করেছে। অবৈধভাবে ওই মদ বহনের অভিযোগে আসিফ হাসান (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক আসিফ যশোর শহরের ঘোপ জেল রোড এলাকার জিয়ার শেখের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানিয়েছেন, গত সোমবার সন্ধ্যায় জানতে পারেন ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের ( ঢাকা মেট্রো-ব-১৪-৭২৫৯) একটি বাসে করে মাদকদ্রব্য যশোরে আনা হচ্ছে।

সংবাদ পেয়ে বিকাল সাড়ে চারটার দিকে তাদের একটি টিম যশোর-মাগুরা সড়কের ইছালী রাজাপুর গ্রামের একটি মাদ্রাসার সামনে অবস্থান নিয়ে ওই বাসটি থামানো হয়।

পরে বাসের মধ্যে উঠে বি-১ নম্বর সিটে বসা আসিফ হাসানকে আটক করা হয়। তার কাছে ও পায়ের নিচে ঢাকা তিনটি স্কুল ব্যাগ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৪২ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।

এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়। এই ঘটনায় কোতোয়ালি থানার একটি মামলা হয়েছে।

এর আগে ২৫৬ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছিল। সে সময় আটক করা হয় প্রাইভেটকার চালককে।

সেটি ছিল মাদকের একটি বড় চালান। এই ঘটনার প্রায় ১৫ দিন পর যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে ৪২ বোতল বিদেশী মদসহ আসিফ হাসানকে আটক করা হলো।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews