যশোরের বাঘারপাড়া উপজেলায় একটি পরিবার দীর্ঘদিন ধরে বসতভিটা দখল ও প্রাণনাশের হুমকির মুখে মানবেতর জীবন যাপন করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার সৈয়দ মাহমুদপুর গ্রামে সুজন কুমার বিশ্বাস নামের এক ব্যক্তির বসতভিটা জোরপূর্বক দখল ও হয়রানির অভিযোগ উঠেছে একই গ্রামের পাঁচু পরামাণিক ও তার সহযোগীদের বিরুদ্ধে।
ভুক্তভোগী পরিবার জানায়, বহু বছর ধরে পাঁচু পরামাণিক গং তাদের সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছে। বাধা দিলে হত্যার হুমকিসহ নানা রকম ভয়ভীতি দেখানো হয়। এক পর্যায়ে জীবননাশের আশঙ্কায় বিষয়টি আদালতে তোলেন সুজন কুমার বিশ্বাস।
আদালতের রায় ভুক্তভোগীর পক্ষে ভুক্তভোগী সূত্রে জানা যায়, যশোরের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে দায়ের করা এলএসটি মামলা নং,৮২৭/২০১৫ (রায় প্রদান: ২৮/০৭/২০২২)এর রায়ে ১২৫ নং সৈয়দ মাহমুদপুর মৌজার আরএস খতিয়ান নং ১০০,
দাগ নং ৩২৬-এর আওতায় ৮ শতক জমির মালিকানা সুজন কুমার বিশ্বাসের পক্ষে ঘোষণা দেওয়া হয়। রায় প্রদান করেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মো. শাহজাহান, যুগ্ম জেলা ও দায়রা জজ, যশোর।
রায় সত্ত্বেও দখলচেষ্টা বন্ধ হয়নি অভিযোগ সুজন কুমার বিশ্বাসের দাবি, আদালতের স্পষ্ট রায়ের পরও পাঁচু পরামাণিক গং আইনকে অমান্য করে জোরপূর্বক দখলচেষ্টা অব্যাহত রেখেছে।
তারা নানাভাবে হয়রানি ও ভীতিপ্রদর্শন করে পরিবারটিকে আতঙ্কে রাখছে।গ্রামীণ কয়েকজন বাসিন্দারাও জানান, অভিযুক্তরা এলাকায় বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে।
তাদের দাবি, জমি সংক্রান্ত কোনো সঠিক কাগজপত্র পাঁচু পরামাণিক আদালতে উপস্থাপন করতে পারেননি। বরং ভুয়া কাগজপত্রের আশ্রয় নিয়ে স্থানীয় কিছু প্রভাবশালীর সঙ্গে যোগসাজশ করে ভুক্তভোগীর পরিবারকে হয়রানি করা হচ্ছে।
ভুক্তভোগীর পরিবারের আপত্তি ও প্রশাসনের প্রতি আবেদন জীবননিরাপত্তাহীনতায় ভোগা সুজন কুমার বিশ্বাস জানান,আমরা আদালতের রায় হাতে পেয়েছি। তারপরও শান্তিতে থাকতে পারছি না।
প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। আমরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চাই।অভিযুক্ত পাঁচু পরামাণিকের বক্তব্য ঘটনা সম্পর্কে জানতে চাইলে পাঁচু পরামাণিক বলেন, জমিটি আমি দখলে রেখেছি।
বিষয়টি নিয়ে থানায় শালিস হচ্ছে। খুব শিগগিরই এর সমাধান হবে। প্রশাসনের হস্তক্ষেপের দাবি গ্রামবাসীসহ ভুক্তভোগী পরিবারের যাতে দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আদালতের রায় বাস্তবায়নে প্রশাসনের কার্যকর ভূমিকা কার্য।কার হয়।

Leave a Reply