1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই গুরুতর জখম

  • রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

যশোরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই গুরুতর জখম

যশোর অফিস :

যশোর সদর উপজেলার মুরুলিয়া মাজারপাড়া গ্রামে পৈত্রিক জমি ভাগাভাগিকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই গুরুতর আহত হয়েছেন। রোববার সকালে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মিজানুর রহমান মড়ল (৫০)কে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় ঢাকার উদ্দেশে রেফার করা হয়।

আহত মিজানুর রহমান মড়ল মৃত আতর আলী মড়লের ছেলে। তিনি মুরুলিয়া মাজারপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে,রোববার পৈত্রিক জমি ভাগাভাগির সময় ছোট ভাই কামাল মড়ল তার ভাগ ঠিক মতো হয়নি দাবি করে আপত্তি তুলেন।

বড় ভাই মিজানুর রহমান তার ভাগের জমি পরিবর্তন করতে না চাইলে বিষয়টি নিয়ে দুই ভাইয়ের মাঝে উত্তেজনা তৈরি হয়। এর জের ধরে রোববার সকাল ৭টার দিকে কামাল মড়ল হঠাৎ ঘরে ঢুকে বড় ভাই মিজানুর রহমানকে হত্যার উদ্দেশ্যে ধারালো চাকু দিয়ে কপাল,বাম কাঁধসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যান।

আহতের ছেলে আকাশ জানান,“চাচা কামাল বাবার জমির ভাগ পছন্দ না হওয়ায় আগেই ক্ষুব্ধ ছিলেন। হঠাৎ ঘরে ঢুকে বাবাকে ছুরিকাঘাত করেন। আমরা বাবাকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি করি। পরে ডাক্তাররা ঢাকায় রেফার করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুদ পারভেজ বলেন,মিজানুর রহমানের কপাল ও বাম কাঁধে ধারালো চাকুর আঘাত রয়েছে। কপালে যে চাকুটি ঢুকে ছিল, তা বের করা সম্ভব হয়নি।

প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই কামাল মড়ল পলাতক রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews