1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে দুই পৃথক ঘটনায় দু’জনের মৃত্যু বাঘারপাড়ায় গলায় ফাঁস,চৌগাছায় বিষপানে

  • রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

যশোরে দুই পৃথক ঘটনায় দু’জনের মৃত্যু বাঘারপাড়ায় গলায় ফাঁস,চৌগাছায় বিষপানে

যশোর অফিস :

যশোরে দুইটি পৃথক আত্মহত্যার ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। চৌগাছায় বিষপানের পর চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি মারা গেছেন এবং বাঘারপাড়ায় গলায় ফাঁস নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

যশোরের চৌগাছায় বিষপানে আত্মহত্যার চেষ্টার তিন দিন পর মারা গেলেন শ্যামল হালদার (৩৫)। রোববার বেলা ১১টার দিকে যশোর সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে তার মৃত্যু হয়। তিনি চৌগাছার ধুলিয়ানী গ্রামের মৃত সুশীল হালদারের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, শ্যামল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। গত ২২ নভেম্বর রাত ৮টার দিকে ধুলিয়ানীর নিজ বাড়িতে অবস্থানকালে তিনি কীটনাশক পান করেন।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
চৌগাছা থানা পুলিশ জানিয়েছে,

বিষপান করে আত্মহত্যার চেষ্টার বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। িঅন্যদিকে, যশোরের বাঘারপাড়া উপজেলায় গলায় ফাঁস নিয়ে মারা গেছেন আব্দুল আলিম (২৫)। রোববার সকাল সাড়ে দশটার দিকে জামদিয়া ইউনিয়নের বারভাগ গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলিম দীর্ঘদিন মাদকাসক্ত ছিলেন। এ কারণে দুই-তিন মাস আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। একাকীত্ব ও মানসিক চাপে ভুগে তিনি শয়নকক্ষের আড়ায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

খবর পেয়ে ভিটাবল্লা পুলিশ ক্যাম্পের এসআই রোকনুজ্জামান ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews