1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ দুটি ম্যাচের একটিতে জয় কাশিমপুর

  • শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ দুটি ম্যাচের একটিতে জয় কাশিমপুর

যশোর অফিস :

তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ দুটি ম্যাচের একটিতে জয় পেয়েছে কাশিমপুর ইউনিয়ন। আরবপুর বনাম রামনগর ইউনিয়নের মধ্যকার অপর খেলাটি গোল শূন্য ড্র হয়েছে। শনিবার আরবপুরের ভেকুটিয়া স্টার ক্লাব মাঠ এবং কাশিমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলা দুটি অনুষ্ঠিত হয়।

কাশিমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় অংশ নেয় দেয়াড়া বনাম কাশিমপুর ইউনিয়ন। এ খেলায় স্বাগতিক কাশিমপুর ২-০ গোলে জয় লাভ করে। বিজয়ী দলের পক্ষে খেলার ৯ মিনিটে মশিউর নবী বকুল এবং ৬৫ মিনিটে সজীব হোসেন গোল দুটি করেন।

বিজয়ী দলের গোল রক্ষক মিতুল সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম।

খেলায় অংশ গ্রহণকারী দুই দলকে প্রাইজমানি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, টুর্নামেন্টের সমন্বয়ক মাহতাব নাসির পলাশ প্রমুখ।

ভেকুটিয়া স্টার ক্লাব মাঠে অনুষ্ঠিত খেলায় নেয় আরবপুর বনাম রামনগর ইউনিয়ন। এ খেলাটি গোল শূন্য ড্র হয়। খেলায় রামনগরের হৃদয় সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

তার হাতে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য সিরাজুল ইসলাম। খেলায় অংশ গ্রহণকারী দুই দলকে প্রাইজমানি প্রদান করা হয়।

উল্লেখ্য কাশিমপুর এবং রামনগর ইউনিয়ন নিজেদের দুটি ম্যাচের মধ্যে একটিতে জয় এবং অপরটিতে ড্র নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews