1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে আপন মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে ধরে উত্তমমাধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ

  • শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

যশোরে আপন মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে ধরে উত্তমমাধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ

যশোর অফিস :

যশোরে আপন মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে ধরে উত্তমমাধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে।

শনিবার বিকেলে বিষয়টি জানাজানি হলে মেয়ের মা ও দুই ভাই মিলে বাবাকে পুলিশের হাতে তুলে দেন।এর আগে স্থানীয়রা বাবাকে মারধর করে চুল কেটে দেয়। বর্তমানে বাবা কোতোয়ালি থানা হেফাজতে রয়েছেন। অন্যদিকে, মেয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মায়ের অভিযোগ,তার স্বামীর বাড়ি মনিরামপুর উপজেলার হুরগাতী গ্রামে। তারা যশোরের চাঁচড়া বাজার এলাকায় ভাড়া থাকেন। গত বৃহস্পতিবার রাতে মেয়েটির মা বাড়িতে ছিলেন না।

এ সুযোগে রাতে বাবা মেয়েকে ধর্ষণ করে।বিষয়টি শুক্রবার মেয়েটি তার ফুফুকে জানায়। পরে ফুফুসহ অন্যান্য আত্মীয়রা বাড়িতে আসেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বাবা নিজেই ধর্ষণের ঘটনাটি স্বীকার করেন।

স্থানীয়রা জানান, খবর ছড়িয়ে পড়লে তারা ক্ষিপ্ত হয়ে বাবাকে মারধর করে চুল কেটে দেয়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে বাবাকে হেফাজতে নেয়।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ইনস্পেক্টর (অপারেশন) মমিনুল হক জানান, বাবাকে থানা হেফাজতে রাখা হয়েছে। মেয়েকে হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এখনই কিছু বলা যাচ্ছে না। পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি নিশ্চিত করেন।

উল্লেখ্য, আটক বাবা আসলাম হোসেন মণিরামপুর উপজেরার হুরগাতি গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে। ধর্ষণের শিকার মেয়ের নাম ফাতেমা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews