1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে তিন ম্যাচে জয় উপশহর, ইছালী ও চাঁচড়ার

  • শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে তিন ম্যাচে জয় উপশহর, ইছালী ও চাঁচড়ার

শহিদ জয় যশোর অফিস :

তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে শুক্রবার অনুষ্ঠিত তিন ম্যাচে উপশহর, ইছালী ও চাঁচড়া ইউনিয়ন জয় লাভ করেছে। ম্যাচগুলো অনুষ্ঠিত হয় যশোর শামস–উল–হুদা ফুটবল একাডেমি মাঠ, শহরতলী বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এবং রুদ্রপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে।

শামস–উল–হুদা একাডেমি মাঠে ফতেপুর বনাম উপশহর ইউনিয়ন ম্যাচে উপশহর ৩–০ গোলে জিতে নেয়। বিজয়ী দলের হয়ে ১৭ ও ৩৭ মিনিটে জুনিয়র বুয়েটিং দুই গোল এবং ২৬ মিনিটে বেনজামিন একটি গোল করেন।

বেনজামিন ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। পুরস্কার প্রদান করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। দুই দলকেই প্রাইজমানি দেওয়া হয়। উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, টুর্নামেন্ট সমন্বয়ক মাহতাব নাসির পলাশ প্রমুখ।

বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নওয়াপাড়া বনাম ইছালী ইউনিয়ন ম্যাচে ইছালী ১–০ ব্যবধানে জয় পায়। খেলার ৬৮ মিনিটে জনি একমাত্র গোলটি করেন। তিনিই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক। দুই দলকে প্রাইজমানি প্রদান করা হয়।

রুদ্রপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে চাঁচড়া বনাম নরেন্দ্রপুর ইউনিয়ন ম্যাচে নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে চাঁচড়া ৪–২ গোলে জিতে নেয়। চাঁচড়ার গোলরক্ষক শান্ত ম্যাচের সেরা খেলোয়াড় হন। পুরস্কার প্রদান করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম। দুই দলকে প্রাইজমানি দেওয়া হয়।

এদিকে উপশহর এক জয় নিয়ে গোল ব্যবধানে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। চাঁচড়া ইউনিয়ন এক জয় ও এক ড্র নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে।

তবে ইছালী ইউনিয়ন ম্যাচ জিতেও টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে; প্রতিপক্ষ নওয়াপাড়া নিজেদের দুই ম্যাচে গোল ব্যবধানে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews