1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বেনাপোলে প্রায় অর্ধ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

  • শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

বেনাপোলে প্রায় অর্ধ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

যশোর অফিস :

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) থেকে প্রায় অর্ধ কোটি টাকার সমমূল্যের ইউএস ডলার ও সৌদি রিয়ালসহ এক যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে ৪৯বিজিবির একটি টহলদল তাকে আটক করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আইসিপির স্ক্যানিং রুমে তল্লাশির সময় আটক যাত্রীর ব্যাগে বিশেষভাবে লুকিয়ে রাখা ১০ হাজার ইউএস ডলার এবং ১ লাখ ১০ হাজার সৌদি রিয়াল পাওয়া যায়। যার সার্বিক সিজার মূল্য ৪৮ লাখ ২০ হাজার টাকা।

আটক ব্যক্তির নাম মো. শফিকুল ইসলাম (৪৬)। তার বাড়ি লালবাগ, ঢাকা; পাসপোর্ট নম্বর B 00745663। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, গত ২০ নভেম্বর ব্যবসার কাজে কলকাতায় গিয়ে বাংলাদেশি নাগরিক লিটুর কাছ থেকে এসব বৈদেশিক মুদ্রা গ্রহণ করেন। দেশে ফেরার পর অজ্ঞাত একজন ফোনে যোগাযোগ করে তার কাছ থেকে মুদ্রাগুলো সংগ্রহ করার কথা ছিল।

ঘটনার পর আটক শফিকুল ইসলামকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান,ভারত থেকে বাংলাদেশে ডলার ও রিয়াল পাচারের তথ্যের ভিত্তিতে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews