1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে জাল টাকার কারখানা উন্মোচন: চার লাখের বেশি জাল নোটসহ গ্রেফতার ১

  • শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

যশোরে জাল টাকার কারখানা উন্মোচন: চার লাখের বেশি জাল নোটসহ গ্রেফতার ১

শহিদ জয়, যশোর অফিস :

যশোরের মনিহার এলাকা থেকে চার লাখ ২৯ হাজার ৬০০ টাকার জাল নোট এবং জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-৬, সিপিসি-৩। এ ঘটনায় ইব্রাহিম গাজি (১৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে র‍্যাব যশোর ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মনিহার সিনেমা হলসংলগ্ন একটি চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি নকল পত্রমূদ্রা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

পরে বিকেল ৪টার কিছুক্ষণ পর র‍্যাব সেখানে অভিযান চালিয়ে ইব্রাহিম গাজিকে গ্রেফতার করে। তার কাছ থেকে ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, জিজ্ঞাসাবাদে ইব্রাহিম স্বীকার করেন যে সাতক্ষীরার পাটকেলঘাটার গণেশপুরে তার বাড়িতে জাল টাকা তৈরির সরঞ্জামসহ আরও জাল নোট রাখা আছে। তার স্বীকারোক্তি অনুযায়ী সেদিন রাত সাড়ে সাতটার দিকে র‍্যাব সদস্যরা সেখানে তল্লাশি চালান। এসময় কম্পিউটার, মনিটর, কালার প্রিন্টারসহ জাল টাকা তৈরির সরঞ্জাম এবং তিন লাখ ৩৯ হাজার ৬০০ টাকার জাল নোট উদ্ধার করেন।

মোট চার লাখ ২৯ হাজার ৬০০ টাকার জাল নোট উদ্ধার হওয়ার পর ইব্রাহিম গাজিকে জব্দ করা আলামতসহ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews