1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পৃথক দুই সহিংস ঘটনায় দুইজন আহত, হাসপাতালে ভর্তি

  • বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

যশোরে পৃথক দুই সহিংস ঘটনায় দুইজন আহত, হাসপাতালে ভর্তি

যশোর অফিস :

যশোরে পৃথক দুটি সহিংস ঘটনায় দুই ব্যক্তি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) সকাল ও দুপুরে বাঘারপাড়া ও যশোর শহরে এ দুটি ঘটনা ঘটে। আহতরা বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

প্রথম ঘটনাটি ঘটে বাঘারপাড়া উপজেলার দহাকোলা ইউনিয়নের নওয়াপাড়ায়। সকাল ১০টার দিকে গরুর বাছুর বাড়িতে যাওয়া–নেওয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে একই এলাকার আশিক (৩২), তার বাবা আইয়ুব আলী (৬০) ও ইমারত (৪৫) ভিকটিম মো. সায়েদ সরদারের (৫৫) ওপর হামলা চালায়।

তারা লাঠি দিয়ে মারধর ও গাছি দা দিয়ে মাথা ও হাতে কোপ মেরে গুরুতর জখম করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠান। দুপুর ১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

দ্বিতীয় ঘটনাটি ঘটে যশোর শহরের বারান্দিপাড়া ফুলতলা বাজার এলাকায়। দুপুর ১টার দিকে নিজের দোকানে চুল কাটাকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে সুজন (২৫) নামের এক যুবক তার কাছে থাকা চাকু দিয়ে নরসুন্দর জীবন দাসকে (৩০) পিছন দিক থেকে আঘাত করে পালিয়ে যায়।

পরে জীবন দাস নিজেই যশোর জেনারেল হাসপাতালে গিয়ে ভর্তি হন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, তার অবস্থা আশঙ্কামুক্ত। উভয় ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews