1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারী

  • বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারী

যশোর অফিস :

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ঐক্য পরিষদ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বুধবার সকালে যশোর মেডিকেল কলেজ ও জেলা টেকনোলজিস্ট ফোরামের উদ্যোগে জেনারেল হাসপাতাল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সকাল১০টা থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত চলা মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে জানানো হয়।

সংগঠনের সভাপতি হাসানুজ্জামানের নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জেনারেলের হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ইনচার্জ মৃত্যুঞ্জয় ও নুরুজ্জামান, ফার্মাসিস্ট জহুরুল ইসলাম, রাজু আহম্মেদ, প্যাথলজি ল্যাব ইনচার্জ পারভেজ, ব্লাড ব্যাংক ইনচার্জ চঞ্চল , যশোর জেলা স্কুল হেলথ ক্লিনিকের ফার্মাসিস্ট রতন কুমার সরকার এবং ফিজিওথেরাপিস্ট মেহেদী হাসানসহ যশোরের সরকারি বেসরকারি সকল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য ১০ম গ্রেড এখনো বাস্তবায়িত হয়নি। দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও কোনো অগ্রগতি না হওয়ায় পেশাজীবীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে বলে মন্তব্য করেন তারা।

বর্তমানে দশম গ্রেড বাস্তবায়নের ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে আছে, কিন্তু বারবার কোয়ারি দিয়ে সময় ক্ষেপণ করছে। বক্তারা দ্রুততম সময়ের মধ্যে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান, না হলে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারী দেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews