1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে স্কুলে যাওয়ার পথে ট্রাক চাপায় এক শিশু নিহত

  • বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

যশোরে স্কুলে যাওয়ার পথে ট্রাক চাপায় এক শিশু নিহত

যশোর অফিস :

যশোরে স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় ইয়াছির আরাফাত শিষ (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে সাতটার দিকে যশোর সদরের নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটী বাবলাতলা দক্ষিণপাড়ার রিপনের বাড়ির সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরাফাত শিষ শেখহাটী এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে। স্থানীয়দের বরাতে জানা গেছে, আরাফাত যশোর কেন্দ্রীয় কারাগার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। সকালে বড় ভাইয়ের সাইকেলে স্কুলে যাচ্ছিল সে।

বড় ভাই সাইকেল চালাচ্ছিল, আর আরাফাত বসেছিল পিছনে। পথে সিমেন্টবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-১৬-৩৬৯৭) পেছন দিক থেকে সাইকেলে ধাক্কা দিলে আরাফাত সড়কে পড়ে যায়। মুহূর্তেই ট্রাকের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা আবাসিক জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক থাকা চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews