1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে শ্বেতফর্সা আফিয়ার ডিএনএ পরীক্ষা চেয়ে আদালতে আবেদন

  • মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

যশোরে শ্বেতফর্সা আফিয়ার ডিএনএ পরীক্ষা চেয়ে আদালতে আবেদন

যশোর অফিস :

যশোরে বাবা-হারা শিশু আফিয়ার পিতৃত্ব যাচাইয়ের জন্য ডিএনএ পরীক্ষার আবেদন করেছেন কোতোয়ালি থানার জিডি তদন্ত কর্মকর্তা। মঙ্গলবার আদালতে এই আবেদন করা হলেও শুনানির দিন এখনো নির্ধারিত হয়নি। এর আগে মঙ্গলবার রাতে আফিয়ার মা মনিরা বেগম থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

জানা যায়, যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের বাজুয়াডাঙ্গা গ্রামের মনিরা বেগম পাঁচ বছর আগে যশোর বাউলিয়া চাঁনপাড়া এলাকার মজিদ মোল্লার ছেলে মোজাফফর হোসেনকে বিয়ে করেন।

দুই বছর পর তাদের মেয়ে আফিয়ার জন্ম হয়। কিন্তু শিশুটি শ্বেতবর্ণ হওয়ায় মোজাফফর দাবি করেন আফিয়া তার সন্তান নয়।

এ নিয়ে দাম্পত্য কলহের একপর্যায়ে তিনি মনিরাকে তালাক দেন। এরপর মনিরা মেয়েকে নিয়ে বাবার বাড়িতে থাকছেন। জিডিতে বলা হয়, মোজাফফর ভরণ–পোষণ দেন না এবং বিভিন্নজনের কাছে কুরুচিপূর্ণ কথাও বলেন।

কোতোয়ালি থানা সূত্র জানায়,বিষয়টি জানাজানি হলে পুলিশ সুপার রওনক জাহান আইনি সহায়তার নির্দেশ দেন। জিডির তদন্ত কর্মকর্তা এসআই দেবাশীষ হালদার জানান,আদালতের অনুমতি পেলে আফিয়া ও তার বাবার ডিএনএ পরীক্ষা করা হবে। প্রয়োজনে দাদা বা চাচার ডিএনএ মিলিয়েও পিতৃত্ব নির্ধারণ করা যাবে।

সম্প্রতি বিষয়টি নিয়ে গণমাধ্যমে লেখালেখি হলে সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত আফিয়ার বাড়িতে গিয়ে উপহার দেন ও শিশুটির দায়িত্ব নেন।

বিষয়টি পুলিশ সুপারও নজরে আনেন এবং তাৎক্ষণিক আইনি সহায়তার আশ্বাস দেন। এর ধারাবাহিকতায় শুরু হয়েছে আফিয়ার ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews