1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যবিপ্রবি মুন্সী মেহেরুল্লাহ হলে “উদ্বোধন

  • মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

যবিপ্রবি মুন্সী মেহেরুল্লাহ হলে “উদ্বোধন

যশোর অফিস :

হলের আবাসিক ছাত্রদের জন্য উন্নতমানের ডাইনিং সরঞ্জামাদি, হলের রিডিং রুমের ইন্টারনেট সংযোগ ও বিদেশী শিক্ষার্থীদের জন্য কমন রুমের “উদ্বোধন অনুষ্ঠান ও হল প্রীতিভোজ-২০২৫” এর আয়োজন করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মুন্সী মেহেরুল্লাহ হল।
গত সোমবার সন্ধ্যা ৭টায় সম্পন্ন মুন্সী মেহেরুল্লাহ হলের সু-বিশাল ডাইনিং কক্ষে হলের আবাসিক ছাত্রদের মধ্যে হলের পরিবেশ ও নিজ নিজ কক্ষ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার উপহার স্বরুপ পরিস্কার-পরিচ্ছন্নতায় বিজয়ীদের পুরষ্কার এবং উন্নতমানের খাবার পরিবেশনের মাধ্যমে ‘উদ্বোধন অনুষ্ঠান ও হল প্রীতিভোজ-২০২৫’ অনুষ্ঠানের আয়োজন করে যবিপ্রবির মুন্সী মেহেরুল্লাহ হল। অনুষ্ঠানে মুন্সী মেহেরুল্লাহ হলের প্রায় ৮২০ জন আবাসিক ছাত্র স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

অনুষ্ঠানের প্রধান অতিথি যবিপ্রবি উপাচার্য হলের আবাসিক ছাত্রদের দীর্ঘ দিনের দাবি-দাওয়া ও প্রয়োজনীয়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের তাদের যৌক্তিক দাবি-দাওয়া পূরণের আশ্বাস দেন এবং ধৈর্য ধারণ করে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা ও হলের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য ছাত্রদের নির্দেশ দেন।

এরপর তিনি হলের প্রভোস্ট, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালক, সহকারী প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে হলের সম্পূর্ণ ডাইনিং কক্ষ, উন্নতমানের ডাইনিং সরঞ্জামাদি, যবিপ্রবিতে অবস্থানরত বিদেশী ছাত্রদের কমন রুম, হলের আবাসিক ছাত্রদের ইন্টারনেট সংযোগসহ পড়ার কক্ষ ও অন্যান্য কক্ষ পরিদর্শন করেন। পরিদর্শনের সময়ে মুন্সী মেহেরুল্লাহ হলে অবস্থানরত দেশী ও বিদেশী ছাত্রদের আবাসিক সুবিধা আরো আধুনিক, সু-পরিকল্পিত ও গতিশীল করার লক্ষ্যে হল প্রশাসনকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

মুন্সী মেহেরুল্লাহ হল প্রভোস্ট ড. মো: আব্দুর রউফ সরকারের সভাপতিত্বে এই উদ্বোধন অনুষ্ঠান ও হল প্রীতিভোজ-২০২৫ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হলের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: ওমর ফারুক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান।

অনুষ্ঠানে পরিকল্পনা, উন্নয়ন ও পূর্ত দপ্তরের পরিচালক, আইসিটি সেলের পরিচালক, মুন্সী মেহেরুল্লাহ হলের সকল সহকারী প্রভোস্টসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং মুন্সী মেহেরুল্লাহ হলের সকল আবাসিক ছাত্ররা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন মুন্সী মেহেরুল্লাহ হলের সহকারী প্রভোস্ট বি. এম.খালেদ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews