1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শার্শায় বোমা বিস্ফোরণে তরুণ গুরুতর আহত

  • মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

শার্শায় বোমা বিস্ফোরণে তরুণ গুরুতর আহত

যশোর অফিস :

যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামে বোমা বিস্ফোরণে বিপ্লব হোসেন (২১)নামে এক তরুণ গুরুতর আহত হয়েছেন। সোমবার গভীর রাতে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত বিপ্লব ওই এলাকার মহসিন হোসেনের ছেলে।

বিপ্লবের মা পারুল বেগম বলেন,রাত প্রায় দুইটার দিকে বিপ্লব বাথরুমে যাওয়ার জন্য বাইরে বের হলে হঠাৎ একটি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়। তিনি দাবি করেন, অজ্ঞাত কয়েকজন লোক অন্য কাউকে লক্ষ্য করে হামলা চালাতে এসেছিল।

দরজা খুলে বাইরে আসতেই বিপ্লব বিস্ফোরণে গুরুতর দগ্ধ হন। তাঁর ভাষ্য, বিপ্লব মাঠে শ্রমিকের কাজ করেন এবং বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।
তবে স্থানীয় একটি সূত্র ও পুলিশ জানায়, বিপ্লব নিজেই বোমা তৈরি করতে গিয়ে আহত হয়েছেন।

বিস্ফোরণের পর পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। এরপর অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার বলেন, বিপ্লবের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শার্শা থানার ওসি আব্দুল আলীম বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে বোমা তৈরি করতে গিয়ে বিপ্লব আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার তদন্ত চলছে। এদিকে ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews