1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সোমবারের তিন ম্যাচে জয় রামনগর ও নওয়াপাড়ার, ড্র নরেন্দ্রপুর–চাঁচড়া

  • সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সোমবারের তিন ম্যাচে জয় রামনগর ও নওয়াপাড়ার, ড্র নরেন্দ্রপুর,চাঁচড়া

যশোর অফিস :

তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সোমবারের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যশোর সদরের বিভিন্ন মাঠে। দিনের খেলাগুলোর মধ্যে দুটিতে জয় পেয়েছে রামনগর ও নওয়াপাড়া ইউনিয়ন দল। আর নরেন্দ্রপুর ও চাঁচড়া ইউনিয়নের মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে।

নরেন্দ্রপুর বনাম চাঁচড়া ড্র  সদর উপজেলার রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি মাঠে দিনের প্রথম ম্যাচটি হয় নরেন্দ্রপুর ও চাঁচড়া ইউনিয়নের মধ্যে। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

প্রথমার্ধের ১৫ মিনিটে নরেন্দ্রপুরের আলিফ গোল করে দলকে এগিয়ে নেন। পরে দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে চাঁচড়ার ওমর সাহাদাত রাকেশ গোল করে সমতা ফেরান। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ ড্রয়ে শেষ হয়।

এ ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন চাঁচড়ার ওমর সাহাদাত রাকেশ। পুরস্কার তুলে দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম ও টুর্নামেন্টের সমন্বয়ক মাহতাব নাসির পলাশ। দুই দলকে প্রাইজমানি প্রদান করা হয়।

নওয়াপাড়ার সহজ জয় হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ইছালী ও নওয়াপাড়া ইউনিয়ন। নওয়াপাড়া ২–০ গোলে জিতে মাঠ ছাড়ে।

প্রথমার্ধের ২০ মিনিটে ফাইম এবং ২৭ মিনিটে উত্তম গোল করেন। দ্বিতীয়ার্ধে কোনো দলই গোল করতে না পারায় নওয়াপাড়ার জয় নিশ্চিত হয়। খেলায় সেরা খেলোয়াড় হন নওয়াপাড়ার উত্তম।

পুরস্কার তুলে দেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক। ম্যাচে অংশ নেওয়া দুই দলকে প্রাইজমানি দেওয়া হয়।

রামনগরের কঠিন জয় কুয়াদা স্কুল অ্যান্ড কলেজ মাঠে দিনের শেষ ম্যাচে মুখোমুখি হয় রামনগর ও আরবপুর ইউনিয়ন। রামনগর ২–১ ব্যবধানে জেতে।

ম্যাচের ১৯ মিনিটে বিল্লাল এবং ২৯ মিনিটে সরাফাত পেনাল্টি থেকে গোল করে রামনগরকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে আরবপুরের কাওসার একটি গোল করলেও তা হারের ব্যবধানই কমায়।

এ ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন রামনগরের সরাফাত। পুরস্কার তুলে দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন। দুই দলকেই প্রাইজমানি প্রদান করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews