1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে সড়কে গাছ ও বালির স্তুপ ফেলে বাধা, দ্রুত সরাল পুলিশ

  • সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

যশোরে সড়কে গাছ ও বালির স্তুপ ফেলে বাধা, দ্রুত সরাল পুলিশ

যশোর অফিস :

যশোর,বেনাপোল ও যশোর,খুলনা মহাসড়কের দুটি স্থানে দুর্বৃত্তরা গাছ ও বালির স্তুপ ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। রোববার রাত ১২টার দিকে এসব ঘটনা ঘটে। তবে দ্রুতই হাইওয়ে পুলিশ ও চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা গাছ সরিয়ে যানচলাচল স্বাভাবিক করেন।

পুলিশ জানায়,যশোর সদরের মালঞ্চি এলাকায় দুর্বৃত্তরা একটি কাটা রেন্ট্রি গাছ রাস্তার ওপর ফেলে সড়ক অবরোধের চেষ্টা চালায়। খবর পেয়ে নাভারণ হাইওয়ে পুলিশ ও চাঁচড়া ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাছটি অপসারণ করেন।

হাইওয়ে থানার ওসি মহাসিন হোসেন বলেন, গাছটি রাস্তার পাশের ছিল না, বাইরে থেকে এনে ফেলা হয়েছে। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় বড় কোনো সমস্যা হয়নি।

অন্যদিকে যশোর,খুলনা মহাসড়কের রূপদিয়া এলাকায় রাস্তায় বালির স্তুপ পড়ে থাকতে দেখা যায়। এ বিষয়ে নোয়াপাড়া হাইওয়ে থানার ওসি ফজলুল করিম বালি ফেলে ব্যারিকেড তৈরির বিষয়টি অস্বীকার করে বলেন, “রাতভর টহল জোরদার ছিল, এমন কোনো ঘটনা নিশ্চিত হয়নি।

এদিকে যশোর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল রাতেই একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেন। তিনি দাবি করেন, যশোর,খুলনা মহাসড়কেও বালি ফেলে সড়ক অবরোধের চেষ্টা হয়েছে। তবে পুলিশ এ দাবি নিশ্চিত করতে পারেনি।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণাকে কেন্দ্র করে রাতে যশোরে নানা গুজব ছড়িয়ে পড়ে।

গুজব ওঠে টার্মিনাল এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়েছে। তবে এ ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews