কেশবপুরে পৃথক ২টি ঘটনায় প্রতারক চোর চক্রের ২ সদস্য গ্রেফতার, ও চোরাই স্বর্ণ ও টাকা উদ্ধার।
জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এঁর দিক-নির্দেশনায় ওসি, ডিবি রুপন কুমার সরকার, পিপিএম এর তত্ত্বাবধানে যশোর জেলার আইন-শৃংখলা উন্নয়ন, চুরি/ডাকাতি রোধে জেলা গোয়েন্দা শাখার টিম প্রতিনিয়ত অভিযান পরিচলনা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গত ০৮ অক্টোবর ২০২২ তারিখ ও ২৭ অক্টোবর ২০২২ তারিখ পৃথক ০২টি ঘটনায় একটি অজ্ঞাতনামা প্রতারক চক্র ভ্যানচালক সেজে ভুক্তভোগী ১। আসমা বেগম (৩৮), স্বামী- মোঃ সিদ্দিকুর রহমান, সাং-ফেদাইপুর, থানা-মনিরামপুর, জেলা-যশোর, ২। লতিকা আঢ্য (৪৫), স্বামী- হারাধণ আঢ্য, সাং- আলতাপোল, থানা-কেশবপুর, জেলা-যশোরদ্বয়কে ভ্যানের আরোহী হিসেবে ভাড়ায় নিয়ে পথিমধ্যে স্বর্ণের বার সাদৃশ্য পিতলের ধাতব পদার্থ ও একটি চিরকুট (চিঠি) রাস্তায় কুড়িয়ে পাওয়ার ভান করে ভুক্তভোগীদের প্রতারণা পূর্বক জ্ঞানশুন্য করে তাদের নিকট থেকে স্বর্ণালংকার চুরি ও চুরির চেষ্টা করে । ২৭ অক্টোবর ২০২২ তারিখের ঘটনায় ১ জন আসামী আলমগীর হোসেন পাবলিক কর্তৃক হাতে নাতে গ্রেফতার হয়। ঘটনা সংক্রান্তে কেশবপুর থানায় পৃথক ০২(দুই)টি মামলা হয়। সেই মামলার তদন্তভার জেলা গোয়েন্দা শাখার উপর ন্যাস্ত করা হইলে এসআই নিতাই চন্দ্র দাস ও মফিজুল ইসলাম, পিপিএম দ্বয়ের নেতৃত্বে একটি চৌকশ টিম তথ্য প্রযুক্ত ও গোপন তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িতদের সনাক্ত পূর্বক ইং ১২/১২/২০২২ তারিখ রাত অনুমান ০১.৩০ ঘটিকার সময় খুলনা কেএমপি’র হরিনটানা থানা এলাকায় অভিযান করে ঘটনা চক্রের ২ সদস্যকে আটক করে। তাদের হেফাজত থেকে স্বর্ণ সাদৃশ্য পিতলের ধাতব পদার্থ, চিরকুট (চিঠি), ১টি সিএনজি চালিত অটোরিক্সা ও চোরাই স্বর্ণ ও নগদ টাকা জব্দ করা হয়।
(১) কেশবপুর থানার মামলা নং-২৫, তাং-২৮/১০/২২ খ্রিঃ, ধারা-৩২৮/৩৭৯ পেনাল কোড।
(২) কেশবপুর থানার মামলা নং-০৬, তাং-১১/১২/২২ খ্রিঃ, ধারা-৪২০/৩৭৯ পেনাল কোড।
দুটো মামলাই জেলা গোয়েন্দা শাখা যশোর তদন্ত করছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীগণ একটি পেশাদার আন্তঃজেলার সংঘবদ্ধ প্রতারক চোর চক্রের সদস্য। তারা অত্র জেলা সহ আশপাশ জেলার বিভিন্ন থানা এলাকায় একাধিক প্রতারণা মুলক চুরি সম্পাদন করেছেন মর্মে তথ্য প্রমান পাওয়া যাইতেছে। তাদের বিরুদ্ধে দেশে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীদের মধ্যে ১ জন বিজ্ঞ আদালতে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করে।
গ্রেফতারকৃত আসামীর তথ্যঃ
১। টগর মীর @ বাবু (২৮), পিতা- মোঃ ফারুক মীর, মাতা- মোছাঃ সাহিদা বেগম, সাং-আংগারদহ, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা এ/পি-নিজখামার পিপড়ামারী ( জনৈক ইউসুফ মিয়া এর মৎস্য ঘেরের পাড়), থানা-লবনচরা, কেএমপি, খুলনা,
২। মোঃ আলমগীর হোসেন (৪০), পিতা-আব্দুস সোবহান, মাতা-মৃত জাহানারা বেগম, শশুর-মৃত সেকেন্দার, শাশুরি-রিজিয়া বেগম, সাবেক ঠিকানা-ইসলামনগর বর্তমান স্থায়ী-শান্তিনগর (জলমা), থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা
উদ্ধারকৃত আলামতঃ
১। ১টি স্বর্ণের বার সাদৃশ্য পিতলের ধাতব পদার্থ।
২। চিরকুট (চিঠি)।
৩। ১টি স্বর্ণের আংটি
৪। নগদ ২৬,০০০/- টাকা।
৫। আসামীদের ব্যবহৃত মোবাইল ফোন।
“বাংলাদেশ পুলিশের শপথ-দেশের মানুষকে রাখবো নিরাপদ,
সত্য উদঘাটনে বদ্ধ পরিকর, যশোর জেলা পুলিশ”
Leave a Reply