যশোরে যুবলীগ নেতা হাসিবুর রহমানকে (৩০) আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। তিনি শহরের বকচর হুশতলা এলাকার হাফিজুর রহমান ওরফে বটুর ছেলে এবং পৌরসভার ৯ নম্বর ওযার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানিয়েছেন,রোববার রাত সাড়ে ৮ টার দিকে বকচর এলাকা থেকে হাসিবুর রহমানকে আটক করা হয়।
তার বিরুদ্ধে সরকার বিরোধী কর্মকান্ডে অংশ নেয়ার অভিযোগ আছে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে যশোরের চিহ্নিত অপরাধী হিসাবে পরিচিত ১০ মামলার আসামি মারুফ হোসেন রনিকে (৩৮) গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করা হয়েছে।
রনি যশোর সদর উপজেলার মালঞ্চি এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। বর্তমান সে শহরের চোপদারপাড়া আনসার ক্যাম্পের পাশের পানির ট্যাংক এলাকার একটি বাড়িতে বসবাস করে।

Leave a Reply