1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শার্শায় ভূমি উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে খাসজমি বিক্রির অভিযোগ

  • সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৭৩ বার পড়া হয়েছে

যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা খায়রুজ্জামানের বিরুদ্ধে সরকারি খাস খতিয়ানভুক্ত জমি ব্যক্তিমালিকানায় দাখিলা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। দাখিলা পাওয়ার পর ওই জমি বিক্রিও হয়ে গেছে।

এ ঘটনায় সম্প্রতি লক্ষণপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারা খাতুন যশোর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করার পর তদন্ত চলছে বলে জানা গেছে।

লিখিত অভিযোগে চেয়ারম্যান আনোয়ারা খাতুন উল্লেখ করেন, উপসহকারী ভূমি কর্মকর্তা খায়রুজ্জামান সরকারি সম্পত্তি এলাকার এক শ্রেণির প্রভাবশালীকে পাইয়ে দেওয়ার কথা বলে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ব্যক্তিমালিকায় দিয়ে দিয়েছেন।স্থানীয় হরিণাপোতা মৌজায় সরকারি সম্পত্তি মিস কেস নম্বর ২১/৮/৮৮-৮৯ মোতাবেক সংশোধিত পিও-৯৮/৭২ অনুযায়ী সরকারি খতিয়ানভুক্ত সম্পত্তি। যার এসএ দাগ নম্বর ৪৭৪ ক-তফসিলভুক্ত সম্পত্তি, আরএস খতিয়ান নম্বর ৭৭, আরএস দাগ নম্বর ২১৩, জমির পরিমাণ ৩০ শতক। আরএস পর্চা হলেও উপসহকারী ভূমি কর্মকর্তা অর্থের বিনিময়ে সম্পত্তি এক খতিয়ানভুক্ত না করে ব্যক্তিকে দাখিলা প্রদান করেন।

এ ব্যাপারে উপসহকারী কর্মকর্তা খায়রুজ্জামানের কাছে সরকারি সম্পত্তি কিভাবে ব্যক্তিমালিকের নামে দাখিলা প্রদান করা হলো সে সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘দাখিলা বাতিল করে দিয়েছি। দাখিলা প্রদানের পর ওই সম্পত্তি বিক্রিও হয়। যার দলিল নম্বর ৮৭৫২। ‘

রেজিস্ট্রির পরে দাখিলা বাতিল হয় কিভাবে? এর কোনো জাবাব দিতে পারেননি খায়রুজ্জামান।

এ ছাড়া হরিণাপোতা মৌজার আতাল হকের ছেলে ইস্রাফিল, সামছুর রহমানের ছেলে আব্দুল লতিফ ও হযরত আলীর ছেলে সাবেক ইউপি সদস্য আব্দুল হানিফের কাছ থেকে অর্থ নিয়ে সরকারি দখলে থাকা জমিতে বেড়িবাঁধ নির্মাণ করার সুযোগ করে দিয়েছেন খায়রুজ্জামান। যার এসএ দাগ ৫৯৪, আরএস দাগ ৬৫৯, ৬৬০, ৬৬১, ৬৬৭, ৬৬৮, ৬৬৯ মোট জমি ৩ একর ৬৬ শতক। যার মূল্য প্রায় চার কোটি টাকা। এভাবে ইউনিয়নের প্রতিটি মৌজায় সরকারি সম্পত্তি অর্থের বিনিময়ে প্রভাবশালীদের সরকারি খতিয়ান নাম খারিজ ও দাখিলা প্রদান করছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল বলেন, ‘লক্ষণপুর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার অভিযোগের বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তদন্ত করছেন। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। ‘

kalerkantho

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews