1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বেনাপোল সীমান্তে বিএসএফের হাতে আটক ১৫ বাংলাদেশি দেশে ফেরত

  • রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

বেনাপোল সীমান্তে বিএসএফের হাতে আটক ১৫ বাংলাদেশি দেশে ফেরত

যশোর অফিস :

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক ১৫ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে ফেরত আনা হয়েছে। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে যশোরের বেনাপোল রঘুনাথপুর সীমান্তে রঘুনাথপুর বিওপি ও ভারতের পেট্রাপোল ক্যাম্পের মধ্যে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষের নেতৃত্ব দেন রঘুনাথপুর বিওপি ক্যাম্প কমান্ডার মিজানুর রহমান। ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পেট্রাপোল ক্যাম্পের এএসআই প্রবীণচান্দ।

বৈঠক শেষে বিএসএফ ১৫ জন নারী,পুরুষ ও শিশুকে বিজিবির কাছে হস্তান্তর করে।হস্তান্তরকৃতদের মধ্যে রয়েছেন, সাতক্ষীরা শ্যামনগর উপজেলার কাশিমাড়ী গ্রামের আব্দুল হান্নান (৬০), তাঁর ছেলে মো. হোসেন আলী (২৫), স্ত্রী আকলিমা খাতুন (৫২), মৃত জালালুদ্দিনের মেয়ে শাহানারা খাতুন (১৫),

সিরাজুল ইসলামের ছেলে মো. হাফিজুর রহমান (৩১), তাঁর স্ত্রী রেশমা খাতুন (২৬), তাঁদের শিশু কন্যা আজমিরা (৫), সাতক্ষীরা কলারোয়া উপজেলার দেয়ারা গ্রামের বাবলুর রহমান (৪২), তাঁর স্ত্রী তাহামিনা বেগম (৩৭), শিশু কন্যা জান্নাতুল বুশরা (৪),

শামসুল সরদারের ছেলে তাইজুল ইসলাম (৪৩), তাঁর স্ত্রী নাসিমা খাতুন (৪১), কলারোয়ার মির্জাপুর গ্রামের মৃত ইব্রাহিম সরদারের মেয়ে শেফালী খাতুন (৩৬), শ্যামনগরের কাশিমাড়ীর আমিনুর রহমান (৫৬) এবং খুলনার কয়রা উপজেলার আব্দুল্লাহ আল মামুন (২৯)।

বিজিবি জানায়, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন ও কাগজপত্র যাচাই করে তাঁদের বাংলাদেশি নাগরিক হিসেবে নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, গত ৩/৪ বছর ধরে কলকাতায় বসবাস করছিলেন।

বিভিন্ন সময়ে সাতক্ষীরা ও সুন্দরবন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে কাজের উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন।
রঘুনাথপুর বিওপি তাঁদের আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে প্রাথমিক নথিপত্র যাচাই শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews