যশোরে বাড়িওয়ালাকে অজ্ঞান করে সর্বস্ব চুরির মামলায় মাহাফুজ মোল্লা নামে এক ব্যক্তিকে চার বছরের সশ্রম কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারান্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া এ মামলায় অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দিয়েছেন আদালত।
রোববার যশোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত মাহাফুজ মোল্লা নড়াইলের লোহাগড়া উপজেলার এগারনলী গ্রামের ছিরু মোল্লার ছেলে। খালাশপ্রাপ্তরা হলেন, অভয়নগর উপজেলার চলিশিয়া গ্রামের মৃত আব্দুল বারেক মাতবারের ছেলে নাজমুল হোসেন ও মাগুরা সদর উপজেলার চাঁনপাড়া গ্রামের মৃত সামছুর বিশ্বাসের ছেলে আলতাব বিশ্বাস।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ২৬ মে অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের মানিক সরদারের ছেলে আসলাম হোসেনের বাড়ি ভাড়া নেন মাহাফুজ মোল্লা । ৫ দিন পর ৩১ মে রাত সাড়ে ৮টার দিকে তারা রান্না করা গরুর মাংস ও ডাল খেতে দেন বাড়িওয়ালাকে। রাতে এই খাবার খাওয়ার পর আসলাম হোসেন ও তার স্ত্রী নাসরিন নাহার অজ্ঞান হয়ে পড়েন। এই সুযোগে ভাড়াটিয়া দম্পতি তাদের ঘর থেকে ৪০ ভরি স্বর্ণালঙ্কার ও একটি বাজাজ ডিসকভার মোটরসাইকেল লুট করে পালিয়ে যান। পরবর্তীতে ওই ঘটনায় আসলাম হোসেন অভয়নগর থানায় একটি মামলা করেন। এই মামলার তদন্তকালে পিবিআই ইনসপেক্টর মনিরুল ইসলাম নিশ্চিত হন যে, মাহাফুজ মোল্লা এ ঘটনার সাথে জড়িত। এরপর ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।

Leave a Reply