1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চুড়ামনকাটির জয়, হৈবতপুর–বসুন্দিয়া ম্যাচ ড্র

  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চুড়ামনকাটির জয়, হৈবতপুর–বসুন্দিয়া ম্যাচ ড্র

যশোর অফিস :

তরিকুল ইসলাম স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের শনিবারের খেলায় একটি ম্যাচে জয় পেয়েছে চুড়ামনকাটি ইউনিয়ন। অন্যদিকে হৈবতপুর ইউনিয়ন ও বসুন্দিয়া ইউনিয়নের মধ্যকার ম্যাচটি ১–১ গোলে ড্র হয়েছে। খেলাগুলো অনুষ্ঠিত হয় সদর উপজেলার কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠ ও কচুয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে।

কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় হৈবতপুর ইউনিয়ন ও বসুন্দিয়া ইউনিয়ন। ম্যাচের ১৬ মিনিটে সাবিক হোসেনের গোলে ১–০ তে এগিয়ে যায় হৈবতপুর ইউনিয়ন। তবে ২৯ মিনিটে সাব্বিরের গোল বসুন্দিয়াকে সমতায় ফেরায়। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও কেউ গোল করতে না পারায় ম্যাচটি ১–১ গোলে অমিমাংসিতভাবে শেষ হয়। সেরা খেলোয়াড় নির্বাচিত হন হৈবতপুরের শুভ সরদার।

তার হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক। খেলা শেষে দুই দলকে প্রাইজমানি প্রদান করা হয়। উপস্থিত ছিলেন টুর্নামেন্টের সমন্বয়ক মাহতাব নাসির পলাশ, ক্রীড়া সংগঠক সোহেল মাসুদ হাসান টিটো, সাবেক ফুটবলার কাজী জামাল, হালিম রেজা প্রমুখ।

এদিকে কচুয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অন্য ম্যাচে চুড়ামনকাটি ইউনিয়ন ১–০ গোলে কচুয়া ইউনিয়নকে পরাজিত করে। খেলার ৫৩ মিনিটে তারেক রহমান একমাত্র গোলটি করে দলকে জয় এনে দেন। তিনিই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

খেলা শেষে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম তার হাতে পুরস্কার তুলে দেন। এ সময় দুই দলের অংশগ্রহণকারী খেলোয়াড়দের প্রাইজমানিও দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews