1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে যবিপ্রবিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

যশোরে যবিপ্রবিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

যশোর অফিস :

পরিবেশ ব্যবস্থাপনা ব্যবস্থা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও তাদের পরিবেশগত কর্মক্ষমতা উন্নত করার লক্ষ্য নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি (ইএসটি) বিষয়ক একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে নয়টার স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের গ্যালারিতে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। তিনি বলেন,একাডেমিক পড়াশোনার পাশাপাশি প্রতিটি বিভাগেরই উচিত শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে নিয়মিত সেমিনার,

কনফারেন্স ও প্রশিক্ষণ আয়োজন করা। এই ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের গবেষণামুখী করে তোলে এবং জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।

প্রশিক্ষণ কর্মশালার প্রধান বক্তা ছিলেন এজেএ বাংলাদেশ লিমিটেডের লিড টিউটর ও বিজনেস হেড মো. কবিরুল আলম। যুগ্ম বক্তা হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানের অডিট অফিসার মাসুম-আল-হাসান মেহেদী।বক্তারা পরিবেশগত কর্মক্ষমতা উন্নয়ন,আইনি বাধ্যবাধকতা পালন এবং টেকসই উন্নয়নে শিক্ষার্থীদের ভূমিকাএসব বিষয়ে গবেষণালব্ধ তথ্য ও উপস্থাপনা তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড.শিরিন নিগার। আরও বক্তব্য রাখেন ইএসটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গোপাল চন্দ্র ঘোষ। কর্মশালায় তাপসী রাবেয়া হলের প্রভোষ্ট ড. নাজনীন নাহার, সহযোগী অধ্যাপক ড. মৌমিতা চৌধুরীসহ বিভাগের শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন প্রভাষক ফারিহা ফারজানা এবং উপস্থাপনা করেন শিক্ষার্থী আশিকুল ইসলাম।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews