1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অভয়নগর ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীর বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

অভয়নগর ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীর বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৪ ( অভয়নগর বাঘারপাড়া ও বসুন্দিয়া) আসনে জমে উঠেছে প্রচার প্রচারণা। আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সুপ্রীম কোর্টের তরুণ আইনজীবী অ্যাডভোকেট মাওলানা বায়েজীদ হোসাইন এর নির্বাচনী প্রচারণায় অভয়নগরের এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

মোটরসাইকেল শোডাউনটি আজ শনিবার সকাল ৯ টাই যশোর সদর উপজেলার বসুন্দিয়া, প্রেমবাগ, সুন্দলী, চলিশিয়া, পায়রা ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নওয়াপাড়া পৌরসভার আসে। পরবর্তীতে বিকালে শ্রীধরপুর, বাঘুটিয়া হয়ে শুভরাড়া গিয়ে সিদ্ধপাশা ইউনিয়নের বিভিন্ন সড়ক -বাজার প্রদক্ষিণ করে পুনরায় ভাঙাগেট হয়ে বসুন্দিয়া এসে উক্ত শোডাউন শেষ হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ অভয়নগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতশত নেতাকর্মী উক্ত মোটর সাইকেল শোডাউনে অংশগ্রহণ করেন।

জানা গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) মার্কার যশোর-০৪ আসনে অ্যাডভোকেট মাওলানা বায়েজীদ হোসাইনকে প্রার্থী হিসেবে ঘোষণা করায় স্থানীয়দের মাঝে আনন্দের জোয়ার বইছে। তাদের মতে, এই আসনে অ্যাডভোকেট বায়েজীদ সততায়, দক্ষতায় ও শিক্ষাগত যোগ্যতায় অন্যান্য প্রার্থীদের থেকে এগিয়ে রয়েছেন।

অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়াশুনা শেষ করে দেশের সর্বোচ্চ আদালতে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। অন্যদিকে তিনি সরকারি মাদ্রাসা ই আলিয়া থেকে কামিল (মাস্টার্স) ডিগ্রী প্রাপ্ত।

এর আগে সকাল ৯ টার আগেই বসুন্দিয়া ইউনিয়নের সিঙ্গিয়া আদর্শ কলেজ মাঠ প্রাঙ্গণে শতশত মোটরসাইকেলযোগে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে তাদের পছন্দের প্রার্থীকে নিয়ে উক্ত শোডাউন করেন।

হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট বায়েজীদ বলেন, “আজকের এ শোডাউন মূলত পরিবর্তনের পথে একটা যাত্রা। গত ৫৩ বছরের সব ধরনের দুর্নীতি, দুঃশাসন, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে এই শোভাযাত্রা। আমি মনে করি, এটি ইসলামী আন্দোলন বাংলাদেশ ও হাতপাখা প্রতীকের প্রতি অভয়নগর উপজেলার সর্বস্তরের জনসাধারণের ভালোবাসার প্রতিফলন।

আপনারা যারা এই আনন্দঘন মুহুর্তে শরীক হয়েছেন তারা সবাই প্রমাণ করেছেন, জনগণ এখনো ন্যায় ও ইনসাফের পক্ষে আছে। তাঁরা সবাই সৎ ও যোগ্য তরুণ নেতৃত্বের পাশেই দাঁড়াতে চায়।

এই শোডাউন কোন প্রদর্শনী নয় বরং এটি এই জনপদের আবাল-বৃদ্ধা_বনিতা সহ তরুণ প্রজন্মের ঐক্যবদ্ধ অবস্থান। অ্যাডভোকেট বায়েজীদ তাঁর বক্তব্যে অভয়নগর এলাকাকে চাঁদাবজি মুক্ত,বিনিয়োগবান্ধব একটি নিরাপদ শিল্পাঞ্চল নিশ্চিত করা সহ ভবদাহ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত মোটরসাইকেল শোডাউনের শুরুতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোর-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অভয়নগর উপজেলা শাখার সভাপতি মোকাররম শেখ, সিনিয়র সহ সভাপতি মাওলানা শাহাদাত হোসাইন সহ সভাপতি এইচ এম মহসিন শেখ,সেক্রেটারি হাফেজ মো: মনিরুজ্জামান, যুগ্ম সম্পাদক মো: জামানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল্লাহ বিশ্বাস প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews