বাঘারপাড়া থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর ২০২৫) রাতে বাঘারপাড়া থানার বিভিন্নস্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
থানা সূত্রে জানা যায়, এসআই মোঃ ওয়ালিয়ার রহমানের নেতৃত্বে এএসআই মোঃ আলমগীর হোসেন, এএসআই মোঃ ফিরোজ হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন।
অভিযানের একপর্যায়ে আসামীর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১২৭ পিস ইয়াবাসহ মোঃ মামুন (৩৮) কে আটক করা হয়। তিনি বাঘারপাড়া উপজেলার বাঘারপাড়া গ্রামের বাসিন্দা মোঃ হোসেন আলী মোল্যার ছেলে।
ঘটনার পর বাদীর দাখিলকৃত এজাহারের ভিত্তিতে বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
আটককৃত আসামীকে আগামী আইনগত প্রক্রিয়ার জন্য আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
বাঘারপাড়া থানা সূত্র জানায়, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply