আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে, এরমধ্যে যশোর-৬ আসনে কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়েছে। তবে দলীয় এই সিদ্ধান্তে হতাশ বিএনপি পৌড় খাওয়া নেতাকর্মীরা। তাদের ক্ষোভ একটাই জমি চাষ করলো একজন তিনি ফসল লাগালেন পরিচর্যা করলেন আর ফল কেটে নিলেন অন্যজন।
ক্ষোভটা বেশী এ কারনে যাকে মনোনয়ন দেয়া হয়েছে ,কেশবপুর বাসীর জন্যে তার বিন্দু মাত্র কল্যান করার কোন নজির কেউ দেথাতে পারবেনা। ১৯৯৭ সলে কেশবপুরে বিএনপির দূর্দীনে তিনি কেশবপুরের বিএনপি হাল ধরেন। এরপর দলের হাই কমান্ড তাকে সভাপতির দায়িত্ব দেন।
সভাপতি হবার পর থেকে কেশবপুরের একজন বিএনপির কর্মীও বলতে পারবেনা যে দলের যেকোন প্রগ্রামে কারো কাছ থেকে একটাকা খরচ নিয়েছেন। দলের যতো বড়ো কর্মসূচি এসেছে তা পালন করতে আবুল হোসেন আজাদ হাজার হাজার হজার টাকা খরচ করেছেন। ইতোপূর্বে ধানের শীষ নিয়ে তিনবার নির্বাচন করেছেন।
যখন তিনি নির্বাচনে প্রার্থী হয়ে ছিলেন তখন ছিলো বিএনপির চরম দূর্দীন। সৈরাচার হাসিনার ক্ষমতামলে ভোট কাটার নির্বাচনে তাকে পরাজয় বরণ করতে শেখ হাসিনার সরকার বাধ্য করেছে। আর যখন দলের সুদিন আসলো তখন এই সীমাহীন ত্যাগী নেতাকে বাদ দিয়ে আওয়ামী পরীবারের সন্তান যিনি কেশবপুরের বিএনপি,
ছাত্রদল বা যুবদলের জন্যে কোন অবদান যার নেই সেই ব্যক্তি রওনকুল ইসলাম শ্রাবনকে ধানের শীষ প্রদান করায় অনেকে বিএনপি কে নানা ভাবে ভর্তসনা করছেন। শ্রাবনকে দিয়ে কেশবপুরে ধানের শীষের নির্বাচন করা হলে বিএনপিতে ত্যাগী নেতার অভাব হবে বলে অনেকেই আশংকা করছেন।
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর থানা বিএনপি’র সভাপতি আলহাজ্জ আবুল হোসেন আজাদ ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।এরপর জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক মৃত্যুতে এখানে এমপি পদ শূন্য হওয়ায় ২০২০ সালে উপ নির্বাচনে বিএনপির হাই কমান্ড উপনির্বাচনে তাকে প্রার্থী ঘোষনা করে ধানের শীষ প্রতিক দেন।
এনির্বাচনে আওয়ামীলীগের পতানো উপ নির্বাচনে ভোট ডাকাতির মহোৎসবে এবারও আবুল হোসেন আজাদ রাষ্ট্রীয় সন্ত্রাসের কাছে হেরে যান। আবুল হোসেন আজাদের সহধর্মিনী কেশবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি রেহেনা আজাদ ও স্বামীর মতই দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন দলকে এগিয়ে নিতে।
উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে গনসংযোগের মাধ্যমে মহিলাদের বিএনপিতে সংঘটিত করতে সক্ষম হযেছেন বলে দলের নেতাকর্মীদের অভিমত।
অতি সম্প্রতি যশোর-৬কেশবপুর আসন এর নির্বাচনী এলাকা নিয়ে একটি মহল ষডয়ন্ত্র করেছিলেন। তিনি মানববন্ধন, স্মারকলিপি ও হাইকোর্টে মামলা করেন। আইনের মাধ্যমে আবারো এই আসনটিকে ষয়যন্ত্রের হাত থেকে মুক্ত করেন।
তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মী অভিযোগ করেছেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিভ্রান্ত করে একটি কুচক্রী মহল আজাদ ভাইকে মনোনয়ন থেকে বঞ্চিত করেছে। তাদের দাবি, তারা চায় না বিএনপি যশোর-৬ কেশবপুর আসনে বিজয়ী হোক।
এদিকে একটি সূত্র জানায় আওয়ামী পরীবারের সন্তান উলেখিত কাজী রওনকুল ইসলাম শ্রাবণ কে ধানের শীষের প্রার্থী করায় আওয়ামীলীগের অনেক দাগী আসামী ও যারা বিএনপি বা জামায়াতের নেতা কর্মীদের উপর মামলা হামলা জুলুম করেছিলো তারা এখন সক্রিয় হচ্ছে ।

Leave a Reply