1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বড় সম্পদ আমাদের সন্তান,, এমপি রণজিৎ রায়

  • রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১১৫ বার পড়া হয়েছে

বড় সম্পদ আমাদের সন্তান,, এমপি রণজিৎ রায়

নিজস্ব প্রতিবেদক: যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিৎ কুমার রায় বলেছেন, আমাদের বড় সম্পদ আমাদের সন্তান।

বিশ্বায়নের যুগে সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলতে হবে। শিক্ষার কোনো বিকল্প নাই। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী মাদ্রাসা শিক্ষাকে বিজ্ঞানসম্মত শিক্ষায় রূপান্তরিত করেছে। মাদ্রাসা শিক্ষাকে ছোট করে দেখার সুযোগ নেই। মাদ্রাসা শিক্ষা দিন দিন এগিয়ে যাচ্ছে।
রোববার সকালে যশোরের বাঘারপাড়া সিদ্দিকীয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি রনজিৎ আরো বলেন, মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করতে কাজ করছে সরকার। মাদ্রাসা শিক্ষা আগে অনেকটা অবহেলিত ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার এই শিক্ষাকে ব্যাপক গুরুত্ব দিয়েছে। প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের আমলেই সব ধরণের উন্নয়ন সম্ভব হয়েছে।

মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যক্ষ আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দীন, বাঘারপাড়া পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, জেলা পরিষদের সদস্য সাইফুজ্জামান চৌধুরী ভোলা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আতিয়ার রহমান সরদার, বীর মুক্তিযোদ্ধা খন্দকার শহিদুল্লাহ,

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন খান, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন, ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান সরদার, জাকির হোসেন, আরিফুল ইসলাম তিব্বত, আসাদুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শচীন্দ্রনাথ বিশ্বাস, ধলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সুভাষ দেবনাথ অভিরাম,

জহুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ পাটোয়ারি, দোহাকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আনোয়ার সাদাত।
অনুষ্ঠান শেষে দোয়া মহফিলের আয়োজন করা হয়। পরে নবমির্মিত ভবনের উদ্বোধন করেন রনজিৎ কুমার রায় এমপি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews