ঝিকরগাছায় শংকরপুর ইউনিয়নের ১, ৪ ও ৫ ওয়ার্ডে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি’র নির্বাচনী প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শংকরপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মরহুম আব্দুল কাদেরের কবর জিয়ারতের মধ্য দিয়ে এ নির্বাচনী কার্যক্রম শুরু করা হয়।
১২ নভেম্বর বুধবার দিনরাত শংকরপুর ইউনিয়নের ৩টি ওয়ার্ডের শংকরপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ, নায়ড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ, রাজবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় মাঠের নির্বাচনী প্রচারণা ও কর্মীসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৮৬, যশোর -২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক উপজেলার চেয়ারম্যান সাবেরা নাজমুল মুন্নি।
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী মুরাদ ,সহ-সভাপতি মশিয়ার রহমান, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ ,ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজান আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রহমান, শংকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার ফয়জুর রহমান,সাধারণ সম্পাদক এনামুল হক বাবলু,
১ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল ওহাব, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হুমায়ুন কবির, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি আমিনুর রহমান,
সদস্য লুৎফর রহমান সহ উপজেলা – ইউনিয়ন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।






Leave a Reply