যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের রাজারহাট টাওয়ারের সামনে সড়ক দুর্ঘটনায় বিল্লাল হোসেন (৪৫) নামে এক পিকআপচালক গুরুতর আহত হয়েছেন।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিল্লাল আইটি পার্ক এলাকা থেকে কোল্ডস্টোরেজের মালামাল নিয়ে কানাইতলা ভাংড়ি কারখানায় যাচ্ছিলেন।
পথে রাজারহাট টাওয়ারের সামনে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়িকে সাইড দিতে গিয়ে তার পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের চিকিৎসকরা জানান, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
কোতোয়ালি মডেল থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Leave a Reply