1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, ছাত্রলীগের ব্যানারে মিছিলে অংশ নেয়া পাঁচজন আটক

  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, ছাত্রলীগের ব্যানারে মিছিলে অংশ নেয়া পাঁচজন আটক

যশোর অফিস :

যুবলীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ভোরে যশোর শহরে ঝটিকা মিছিল করেছে যুবলীগ নামধারী একদল যুবক। ভোর আনুমানিক ছয়টার দিকে আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে মাইকপট্টিতে গিয়ে শেষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে ১০-১৫ জন কিশোর-যুবক অংশ নেয়। তাদের অধিকাংশই মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরে ছিল। তারা ‘শেখ হাসিনা আসবে,বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনা ভয় নাই,রাজপথ ছাড়ি নাই’, ‘অবৈধ সরকার মানি না মানবো না’সহ নানা স্লোগান দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী আলগমীর কবির সুমনের অনুসারীরাই এই মিছিলের আয়োজন করেন। হাজী সুমন নিজেই তার ফেসবুক পেজে মিছিলের ভিডিও শেয়ার করেছেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, “ভোরে সূর্য উঠার আগেই মিছিলটি হয়েছে বলে জেনেছি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

এদিকে, নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে গত সোমবার বিকেলে যশোর শহরে ঝটিকা মিছিল করার অভিযোগে পাঁচজনকে আটক করেছে কোতোয়ালি ও ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে শহরের চাঁচড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন,ঝুমঝুমপুরের রাজু রানা, মনিরামপুরের মনিরুজ্জামান, সদর উপজেলার চন্দা আফরার মামুন মিয়া, চাঁচড়া চেকপোস্ট এলাকার রাশেদুল ইসলাম রাতুল এবং চাঁচড়া কলোনী এলাকার নিরব সাদেকিন।

ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভুঞা জানান, “নিষিদ্ধ সংগঠনের ব্যানারে সরকারবিরোধী মিছিলের ঘটনায় তাদের আটক করা হয়েছে।”
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, “আটকদের আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি যুবলীগের ব্যানারে যারা মিছিল করেছে, তাদেরও শনাক্তে অভিযান চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews