1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর সেনানিবাসে কোর অব সিগন্যালস্ এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

যশোর সেনানিবাসে কোর অব সিগন্যালস্ এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

যশোর অফিস :

যশোর সেনানিবাসস্থ সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল (এসটিসিএন্ডএস)-এ বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব সিগন্যালস্ এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

১০ নভেম্বর রোববার সকালে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সকালে সেনাবাহিনী প্রধান এসটিসিএন্ডএসে পৌঁছালে তাঁকে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক); জিওসি,৫৫পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; এবং কমান্ড্যান্ট,এসটিসিএন্ডএস অভ্যর্থনা জানান।

পরে সেনাবাহিনী প্রধান বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত কোর অব সিগন্যালস্ এর অধিনায়ক ও কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

এসময় তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী কোর অব সিগন্যালস্ এর বীর সেনানী ও সকল শহিদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। সেনাবাহিনী প্রধান দেশ ও জাতি গঠনে কোর অব সিগন্যালস্ এর গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। সততা, পেশাদারিত্ব ও কর্তব্যনিষ্ঠার মাধ্যমে কোর অব সিগন্যালস্ দেশের উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিওসি, আর্টডক; কমান্ড্যান্ট, এমআইএসটি; ডিজি, ডিজিডিপি; জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ; কমান্ড্যান্ট, এসটিসিএন্ডএস; বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সিগন্যাল ব্রিগেডের কমান্ডার, ইউনিট অধিনায়কবৃন্দ ও গণমাধ্যম ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর ২০২৫ তারিখে এসটিসিএন্ডএসে কোর অব সিগন্যালস্ এর ১১তম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মেজর জেনারেল মোঃ নাসিম পারভেজ, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। যশোর সেনানিবাসের শহীদ আব্দুল হামিদ প্যারেড গ্রাউন্ডে যথাযোগ্য সামরিক মর্যাদায় তাঁর অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে “কর্নেল কমান্ড্যান্ট র‌্যাঙ্ক ব্যাজ” পরিয়ে দেন জ্যেষ্ঠতম অফিসার ও মাস্টার ওয়ারেন্ট অফিসার। পরবর্তীতে একটি চৌকষ দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews