1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় অধ্যাপক গোলাম রসুলের ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবার উৎসব

  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

বাঘারপাড়ায় অধ্যাপক গোলাম রসুলের ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবার উৎসব

স্টাফ রিপোর্টার :

যশোরের বাঘারপাড়ায় আল হেলাল ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ফ্রি মেডিকেল ক্যাম্প, যেখানে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধসেবা প্রদান করা হয়।

সোমবার ১০ নভেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে বিভিন্ন বয়সের ও শ্রেণির মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন যশোর-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রসুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জনাব বেলাল হুসাইন, উপজেলা আমির অধ্যাপক রফিকুল ইসলাম,

উপজেলা সেক্রেটারি আঃ জব্বারসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাষ্টার নাসির হায়দার।

ক্যাম্পে ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক সারাদিনব্যাপী রোগীদের সেবা ও পরামর্শ প্রদান করেন। অধ্যাপক গোলাম রসুলের তত্ত্বাবধানে আগত রোগীদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী ওয়েলফেয়ার পলিটিক্সে বিশ্বাস করে,যেখানে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া হয়। আমি নির্বাচিত হলে বাঘারপাড়ার স্বাস্থ্যখাতকে আধুনিক ও কার্যকর করে গড়ে তুলব।

ফ্রি মেডিকেল ক্যাম্পটির যৌথ আয়োজন করে কাইন্ড ভিশন যশোর ও আল হেলাল ট্রাস্ট বাঘারপাড়া। স্থানীয় জনসাধারণ অধ্যাপক গোলাম রসুলের এ মানবিক উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews