1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে এনসিপির আনন্দ মিছিল ও সমাবেশ ‘নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে

  • রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

যশোরে এনসিপির আনন্দ মিছিল ও সমাবেশ
‘নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে

যশোর অফিস :

নির্বাচন কমিশনের নিবন্ধন ও ‘শাপলা কলি’ প্রতীক পাওয়ায় যশোরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার বিকেলে শহরের মুনশি মেহেরুল্লাহ (টাউন হল মাঠ) ময়দান থেকে আনন্দ মিছিলটি বের হয়ে দড়াটানা, চিত্রা মোড় ও চৌরাস্তা প্রদক্ষিণ করে প্রেসক্লাব যশোরের সামনে গিয়ে শেষ হয়।

চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের কারণেই আজ রাষ্ট্রে গণতান্ত্রিক রূপান্তরের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই আন্দোলনে ছাত্র-জনতা জীবন না দিলে গুম, খুন, লুণ্ঠন, দুর্নীতি ও হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটতো না।” বক্তারা অভিযোগ করেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে বর্তমানে জটিলতা সৃষ্টি করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক।

তারা আরো বলেন, “জুলাই সনদে সুপারিশকৃত রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন না হলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে। হাসিনার রেখে যাওয়া রাষ্ট্র কাঠামো বহাল থাকলে নতুন ফ্যাসিস্ট জন্ম নেবে। তাই আসন্ন জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল, যশোর জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক মনিরুজ্জামান আজাদ ও সদস্য সালমান হাসান রাজিব।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা সমন্বয় কমিটির সদস্য মাসুম বিল্লাহ, আসমা ইসলাম, সংগঠক আব্দুল মতিন, আসাদুজ্জামান বাবুল, মিজানুর রহমান, জেলা যুবশক্তির যুগ্ম সদস্য সচিব ইবনে সাদ,

রূপম আহসান অর্নব, সায়মা সিদ্দিকা, তাহসিন তাইওয়ান, মুখ্য সংগঠক সোহানুর রহমান, সংগঠক আল শিহাদ প্রিয়সহ জেলা ছাত্রশক্তির নেতৃবৃন্দ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews