1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর চৌগাছায় ‘ভুয়া দলিলে’ জমির নামপত্তন চেষ্টার অভিযোগ

  • রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

যশোর চৌগাছায় ‘ভুয়া দলিলে’ জমির নামপত্তন চেষ্টার অভিযোগ

যশোর অফিস :

যশোরের চৌগাছার দশপাখিয়া গ্রামের খালিদ হোসেন সাড়ে ৮ বিঘা জমির ভুয়া দলিলপত্র করে নামজারি করতে মরিয়া হয়ে উঠেছেন। এর মধ্যে খালিদ তার ভুয়া কাগজপত্র নামজারির জন্য চৌগাছার বাড়িয়ালীর তহশীল অফিসে জমা দিয়েছেন।

এ ঘটনায় জমির মুল ক্রেতা একই গ্রামের গোলাম মোস্তফা-জামারুল গং জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, দশপাখিয়া গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে লোকমান হোসেন তার অনেক জমি বিভিন্ন লোকের কাছে বিক্রি করে দেন।

পূর্বে বিক্রি করা জমির মধ্য থেকে লোকমান হোসেন তার ছোট ছেলে খালিদ হোসেনের নামে চলতি বছরের ২৬ অক্টোবর বিলে এড়ল মৌজার ৩৪৯, ৩৫০, ৩৫১, ২৫ বাড়িয়ালী মৌজার ৩৬৫, ৩৬৬ খতিয়ানের সম্পূর্ণ জমি দলিল করে দেন।

একই সাথে তিনি দশপাখিয়া মৌজার ২৮০, ২৮৭ ও ২৮১ খতিয়ানের অধিকাংশ জমি দলিল করে দেন। এরপর সুচতুর খালিদ হোসেন তার পিতার কাছ থেকে দলিল করে নেয়া জমির সার্টিফিকেট কপি উঠিয়ে নামপত্তন করতে দেন।

যা গোলাম মোস্তাফা গংদের নজরে আসায় জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তহশীল অফিসে অভিযোগ দিয়েছেন।

গোলাম মোস্তফা জানিয়েছেন, এ সব খতিয়ানের জমি বহু আগে লোকমান হোসেন তাদের কাছে বিক্রি করেছেন। বর্তমানে এসব দাগের ৮ দশমিক ৩৭২ বিঘা জমি আমাদের ভোগদখলে আছে।

সুচতুর খালিদ তার পিতাকে দিয়ে ফের তার নামে এসব দাগের জমির দলিল করে নিয়েছেন এবং নামপত্তন করার জন্য তহশীল অফিসে ভুয়া কাগজপত্র জমা দিয়েছেন। তিনি অভিযোগে তদন্ত করে খালিদের বিরুদ্ধে ব্যবস্থা ও নামপত্তন না করার দাবি জানিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews