যশোর অভয়নগরে বৃদ্ধার আত্মহত্যা
যশোর অফিস :
যশোরের অভয়নগর উপজেলায় পারিবারিক কলহের জেরে শেফালী হালদার (৭২) নামের এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটে শনিবার গভীর রাতে উপজেলার সুন্দলী ইউনিয়নের ভাটবিলা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, শেফালী হালদার রাতে স্বামীর সঙ্গে পারিবারিক কলহের একপর্যায়ে অভিমানে গৃহসংলগ্ন একটি আমগাছে গরু বাঁধার ফিতা দিয়ে গলায় ফাঁস দেন।
ভোরে প্রতিবেশীরা তাকে গাছে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের সদস্যদের খবর দিলে তারা ফিতা কেটে নিচে নামিয়ে আনেন।
পরে অভয়নগর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে।
মৃতদেহ বর্তমানে স্বামীর বাড়িতেই রয়েছে।মৃত শেফালী হালদার ভাটবিলা গ্রামের অনুকূল হালদারের স্ত্রী। তিনি পেশায় গৃহিণী ছিলেন।
অভয়নগর থানার এসআই গোলাম রসুল জানান, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার অভয়নগর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply