সাঈদ ইবনে হানিফ ] প্রতিবেদক ঃ – —
একজন আশরাফ হাকিমি, স্বতীর্থদের চেষ্টায় যিনি ইতিমধ্যে স্বপ্ন দেখাতে শুরু করেছেন তার নিজের দেশসহ গোটা বিশ্বের ফুটবল সমর্থকদের । কে এই আশরাফ হাকিমি, আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা গুলোর তথ্য মতে,

বিশ্বকাপ সময়ে ২৭ই নভেম্বর, কাতারের দোহায় আল থুমামা স্টেডিয়ামে চলছিলো বেলজিয়াম বনাম মরক্কোর ম্যাচ। যে ম্যাচে প্রথমবারের মতো বেলজিয়াম কে হারিয়ে ইতিহাস গড়লো মরক্কো। জয়ের পর সকল মরক্কান ফুটবলার যখন আনন্দ উল্লাসে মাতেন। ঠিক সে সময় একজন মরক্কান ফুটবলার ছুটে যান গ্যালারিতে যেখানে বসেছিলো সেই ফুটবলার এর মা জননী।
ছুটে গিয়ে জড়িয়ে ধরেন তার মাকে। ফুটবল এর ম্যাচে এর আগে আমরা অনেক বার দেখি প্লেয়ার দের মাঝে জার্সি অদলবদল করতে। কিন্তু সেই ফুটবলার টি তার গায়ের নিজ দেশের জার্সিটা খুলে দেন তার মায়ের কাছে, যে মায়ের কারণে তার ফুটবলার হওয়ার অবাস্তব স্বপ্ন বাস্তবে রুপ নিয়েছে।
সে মরক্কান দের জয়টা তার মায়ের সাথেই সেলিব্রেট করতে লাগলো। ঠিক সেই সময়ের অর্থাৎ তার মাকে তার জার্সি খুলে দেওয়ার মুহুর্ত টি পুরো বিশ্ব ছড়িয়ে পড়লো মাত্র কয়েক মিনিট এর মধ্যে, আর সাথেই সবার বাহ বাহ পেতে শুরু করলো সেই ফুটবলার । আপনি হয়তো জানতে চাইবেন কে সে ফুটবলার, তিনি হলেন, বর্তমান সময়ের অন্যতম সেরা রাইট ব্যাক পিএসজি ও মরক্কান তারকা আশরাফ হাকিমি।
আশরাফ হাকিমি ১৯৯৮ সালের ৪ নভেম্বর, মাদ্রিদে জন্মগ্রহণ করেন। জন্মসূত্রে স্পেনের নাগরিক হলেও তিনি মরক্কোরও নাগরিক। ছোটবেলা থেকেই হাকিমির জীবন অত্যন্ত সংগ্রামের। আর এই সংগ্রামের অন্যতম সারথি তার মা সাইদা মু।

যিনি তাঁর সন্তানদের মানুষ করতে করেছেন পাহাড়সমান কষ্ট। পরিবার সামলাতে স্পেনে বাসাবাড়িতে পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করেছেন। সেইসাথে মাদ্রিদের রাস্তায় বিভিন্ন সামগ্রী বিক্রি করতেন হাকিমির বাবা হাসাইন হাকিমি। হাকিমির এক ভাই ও এক বোন ছিলো।
ছোট বেলা থেকেই হাকিমি’র স্বপ্ন ছিলো একজন ফুটবলার হওয়ার। আর তার স্বপ্নের সবচেয়ে বড় বাধা ছিলো তাদের পরিবারে অর্থিক অবস্থা। কিন্তু তার ফুটবলের প্রতি অগাধ ভালোবাসা তারা বাবা-মা চোখে পড়ে, এবং তার দুই ভাইবোন রাও তাদের খুশি উৎসর্গ করে তাদের ভাই কে ফুটবলার বানানো স্বপ্ন বুনেন। তাই তার বাবা-মা তাকে ফুটবলার হিসেবে তৈরি করতে শুরু থেকেই মনোযোগ দেন ।

ফুটবল তাদের জীবন বদলে দেবে, এটাই সবসময় মনে করেছেন তার মা সাইদা। ২০০৬ সালে, মাত্র ৮ বছর বয়সে হাকিমিকে পাঠান রিয়াল মাদ্রিদের ইউথ সেটআপে। প্রতিভার জোরেই সেখানে টিকে যান ছোট্ট হাকিমি। এরপর তার জীবনের গতিপথ ঘুরে যায়। মাদ্রিদে জন্মগ্রহণ করা সত্ত্বেও তাকে কম বয়সী অস্পেনীয় খেলোয়াড়দের মধ্যে ফেলা হয়। রিয়ালের একাডেমি থেকে ধীরে ধীরে পেশাদার ফুটবলার হয়ে ওঠেন তিনি।
শীকড়ের প্রতি আশরাফ হাকিমির টানও প্রশংসনীয়। স্পেনে জন্ম হয়েছিল তার, চাইলেই খেলতে পারতেন স্পেন জাতীয় দলে। সুযোগ এসেছিল বটে, কিন্তু জন্মভূমি ছেড়ে আশরাফ হাকিমি বেছে নিয়েছেন বাপ-দাদার দেশ মরক্কোকে। এ ব্যাপারে এক সাক্ষাৎকারে হাকিমি বলেছেন, আমার বাবা-মা মরক্কোর।
বাড়িতে যে ধরনের পরিবেশে বেড়ে উঠেছি, আরব সংস্কৃতির মধ্যে দিয়ে, তাতে মাদ্রিদ বা স্পেনকে কখনও নিজের জন্য সঠিক জায়গা বলে মনে হতো না।’ তার মতে, এটি তার পিতৃভূমি। ক্লাব ফুটবলে খেলা মানে শুধু একটি শহরের জন্য খেলা। আর দেশের হয়ে খেলা মানে পুরো জাতির জন্য খেলা। এই খেলা মানে পূর্বপুরুষদের জন্য খেলা।

রিয়াল মাদ্রিদের রিজার্ভ এবং যুব দলে সারা জীবন খেললেও রিয়াল মাদ্রিদের সিনিয়র দলে খেলার আগে ফিফা তাকে ২০১৬ সালে নিষিদ্ধ করে। ফিফা শুধুমাত্র অভিবাসীদের কাছ থেকে নাম পরীক্ষা করেছিল। যেখানে ছেলেটির জন্মস্থানের জায়গায় মরক্কোর নাম দেখে তাকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছিল।
অবশেষে আইনের আশ্রয় নেন হাকিমি। মামলা জেতার পরে ২০১৭ সালে, ক্লাবের মূল দলেও অভিষেক হয়ে যায় তার। এরপর ২ বছর জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডে ধারে খেলেন হাকিমি। তিনি তাদের জার্মান সুপার কাপ জিততে ব্যাপক ভূমিকা রাখেন এবং টানা ২ বছরের জন্য আফ্রিকান সেরা যুব ফুটবলার নির্বাচিত হন।

২০২০-২১ রিয়াল মাদ্রিদ হাকিমি ৪৫ মিনিয়ন ইউরো তে ইতালিয়ান ক্লাব ইন্টারে কি বিক্রি করে দেন। সেই মৌসুমে ইন্টার মিলানের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা শুরু করলেন। প্রথম আসরেই ইন্টার মিলান কে ১১বছর পর স্কুডেট্টো জেতাতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন হাকিমি ৩৭ ম্যাচে ৭ গোল ও ৮এসিস্ট করেন এই গোলস্কোরিং রাইট ব্যাক।
তার এই দুর্দান্ত পারফরম্যান্স ই কাল হয়ে দাঁড়ায় ইন্টার মিলানের। আবারো বড় বড় ক্লাব গুলো তার উপর নজর দেন। নজর টা ভালো অন্য কেউ দেওয়ার আগেই দিয়ে দেন ট্রান্সফার মার্কেট এর বিগ ফিশ নাসের আল খেলাইফি। বিশ্বের ৮ম দামী ডিফেন্ডার ও প্রথম দামী ফুলব্যাক হিসেবে ট্রান্সফার ফি দিয়ে প্যারিসে নিয়ে আসেন নাসের-আল-খেলাইফি। একি মৌসুমে তার সতীর্থ হিসেবে ক্লাবে যোগ দেন তার সাবেক ক্লাব অধিনায়ক সার্জিও রামোস, বার্সা লেজেন্ড লিওনেল মেসি, ইতালিয়ান গোলরক্ষক জিজি ডোনারুম্মা।
সেখানে প্রথম মৌসুমেই খুব ভালো কাটান হাকিমি। প্রথম মৌসুমেই লিগ-১ শিরোপা জেতেন। এখনো পর্যন্ত চলতি মৌসুমে দুর্দান্ত কাটাচ্ছেন হাকিমি। এবার
আশা যাক ২০২২ বিশ্বকাপে, যেখানে হাকিমির মরক্কো একের পর এক ইতিহাসে গড়ে কোয়ার্টার ফাইনালে নিতে একে একে হারাতে হয়েছে বেলজিয়াম, কানাডা ও স্পেনের মত শক্তিশালী সব দলকে ।
পুরো বিশ্বকাপ জুড়ে হাকিমির পারফরম্যান্স ছিলো One the best performance among the right backs in this World Cup. প্রতিটি ম্যাচে তার অফেনসিভলি ও ডিফেন্সিভলি কন্ট্রিবিউশান ছিলো দুর্দান্ত । রাউন্ড অফ সিক্সটিনথ এ স্পেনের বিপক্ষে যখন এট্যাকে প্রয়োজন হয়েছে তখন এট্যাকে গেছে, যখন ডিফেন্স এ প্রয়োজন হয়েছে তখন তাকে ডিফেন্স ই গিয়েছে। টাইব্রেকারে শেষে তার গোলেই বিদায় নিতে হয়েছে সে দেশে তার জন্ম হয়েছে। আর সেই হাকিমির মরক্কো আজ প্রথম বারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের
মঞ্চে।
আশরাফ হাকিমি আজ একজন সফল ফুটবলার হয়ে উঠার পরও তার অতীত এবং তার পরিবারের সাপোর্ট টা ভুলেনি।
“পরিবারের প্রসঙ্গে বলতে গিয়ে আশরাফ বলেন, ‘আমরা একটি সাধারণ পরিবার থেকে এসেছি। যারা জীবিকার জন্য সংগ্রাম করেছিল। আজ আমি প্রতিদিন তাঁদের জন্য লড়াই করি।
তাঁরা আমার জন্য নিজেদের উৎসর্গ করেছেন। তাঁরা (মা-বাবা) আমার ভাইদের আমার সফলতার জন্য অনেক কিছু থেকে বঞ্চিত করেছিলেন।’
ভালোবাসা রইলো আশরাফ হাকিমি’র মতো একজন যোগ্য সন্তানের প্রতি। সূত্র ঃ আন্তর্জাতিক ক্রীড়া ডেস্ক ।
Leave a Reply